শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় নৌকার মাঝি স্বপনের গণসংযোগ ও অবরোধ বিরোধী মিছিল-সমাবেশ

দীপক শেঠ, কলারোয়া: সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে নৌকার মাঝি ফিরোজ আহম্মেদ স্বপনের গণসংযোগ শেষে সমর্থকদের অংশগ্রহনে অবরোধ বিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির ডাকা অবরোধ প্রতিবাদে কলারোয়া পৌর বাজারসহ উপজেলার ১২টি ইউনিয়নের প্রধান প্রধান বাজারে পৃথক অবরোধ বিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকালে নৌকার মাঝি ফিরোজ আহম্মেদ স্বপন পৌর বাজারে বিভিন্ন ব্যবসায়িক দোকানদার ও পথচলতি মানুষের সাথে কূশল বিনিময় করে শেখ হাসিনার নৌকা প্রতীককে বিজয়ী করতে সকলের সহযোগীতা কামনা করেন।

এদিকে সন্ধ্যায় পৌর মেয়র আ.লীগ নেতা মাস্টার মনিরুজ্জামান বুলবুলের নেতৃত্বে পৌর সদরে অবরোধ বিরোধী মিছিলটি গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে।
মিছিল শেষে চৌরাস্তা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, পৌর আ.লীগ সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক ইউনুছ আলী খান, পৌর প্যানেল মেয়র জাহাঙ্গীর হোসেন, পৌর কাউন্সিলর আকিমুদ্দীন আকি, পৌর কাউন্সিলর মেজবাহ উদ্দীন নিলু, যুবলীগ নেতা মাসুমুজ্জামান মাসুম, স্বেচ্ছা সেবকলীগ নেতা আসিকুর রহমান মুন্না, যুবলীগ নেতা সাহিদ আলী, যুবলীগ নেতা নয়ন হোসেন, আফজাল ফোয়াদ অভি, বরুণ কুমার সহ অসংখ্য আ’লীগ নেতা ও কর্মীবৃন্দ।

অনুরুপভাবে সোনাবাড়িয়ার ফুলতলা বাজার, কেরালকাতার সাতপোতা, কেঁড়াগাছির রথখোলা, কাকডাঙ্গা, কুশোডাঙ্গার শাকদাহ, দেয়াড়ার নতুন বাজার, ছলিমপুর, জালালাবাদের ধানদিয়া, জয়নগরের সিংহলাল, কাশিয়াডাঙ্গা ও কয়লা বাজারসহ উপজেলা ব্যাপি বিভিন্ন বাজারে নৌকার কর্মী-সমর্থকরা অবরোধ বিরোধী মিছিলে অংশগ্রহন করে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্ট।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের

সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিও এখন কৃষকের বাড়তি আয়ের উৎস হয়ে উঠছে। পাটবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ