বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় পরিবেশ বান্ধব কৃষক সিদ্দিক গাজী মেঠো পথে ৫ হাজার তালগাছ রোপন করে দৃষ্টান্ত স্থাপন

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় পরিবেশ বান্ধব এক কৃষক সিদ্দিক গাজী মেঠো পথের ধারে তালগাছ (বীজ) রোপন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন ।

প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাত থেকে রক্ষাকারী পরম বন্ধু তালগাছ রোপন করে যিনি মানুষ ও প্রানী জগৎকে রক্ষা করতে সহায়তা করেছেন তিনি হলেন উপজেলার পাটুলিয়া গ্রামের মৃত: রমজান আলীর ছেলে বিশিষ্ট ব্যাবসায়ী আদর্শ কৃষক সিদ্দিক গাজী। তিনি শুক্রবার(১৫ সেপ্টেম্বর) সকালে নিজস্ব অর্থায়নে পাটুলিয়া গ্রামের মেঠো পথের দুই প্বার্শে তালগাছ রোপন করেন। এ ছাড়া সম্প্রতি তিনি কুশোডাঙ্গা ইউনিয়নের পাটুলিয়া গ্রাম সহ পার্শ্ববর্তী ঝিকরগাছা উপজেলা সদর অভিমুখ রাস্তার দু’ধারে ৫০০০ হাজার তালগাছ রোপন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। পরিবেশ বান্ধব তাল গাছের পরম বন্ধু কৃষক সিদ্দিক জানান, তাল গাছ রোপনে গ্রামীন জনপথ ঘন সবুজে আবৃত হয়ে মেঠো পথ সুন্দর ও নৈসর্গিক দৃশ্য ফুটে উঠবে। তিনি আরো বলেন সাধারণত একটি তালগাছ খুব উঁচু হয়।

এজন্য বজ্রপাত সরাসরি এ গাছের মাধ্যমে মাটিতে গিয়ে আমাদের রক্ষা করে। এ ছাড়াও ভূমিক্ষয়, ভূমিধস, ভূগর্ভস্থ পানির মজুদ বৃদ্ধি ও মাটির উর্বরতা রক্ষা করে। তিনি জনগনের উদ্দেশ্যে বলেন, যে এলাকায় তাল গাছের সংখ্যা বেশি দেখবেন সে এলাকায় ঝড় ও বজ্রপাতে মানুষ ও পশু-পাখির মৃত্যুহার খুব কম। প্রকৃতির জীববৈচিত্র্য রক্ষায় বাড়ির আঙিনার পাশে, রাস্তার ধারে, অনাবাদি ও পতিত জমিতে ব্যাপকভাবে তালগাছ রোপণ করার জন্য সকলকে তিনি এগিয়ে আসার আহবান জানান। এলাকার সচেতন মহল ও পরিবেশ বান্ধব মানুষ গাছ প্রেমী কৃষক সিদ্দিক গাজীর এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আগামী দিন মানুষ ও প্রানী জগৎকে রক্ষা করতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে তাল সহ বিভিন্ন প্রজাতির গাছ রোপন করে প্রকৃতির সবুজ বেষ্টনী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান