বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সদ্য পদোন্নতি প্রাপ্ত (এএসআই)

কলারোয়ায় পুলিশ সদস্য শরিফুলের জানাজা,দাফন সম্পন্ন

কলারোয়ায় পুলিশ সদস্য শরিফুলের জানাজা সম্পন্ন হয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে তার নিজ বাসস্থান কলারোয়ার নাকিলা গ্রামে জানাজা শেষে তার দাফন সম্পন্ন করা হয়।
শরিফুল নাকিলা গ্রামের আব্দুর রশিদের পুত্র।
দীর্ঘদিন ঘাতক ব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে ভুগছিলেন তিনি।
দেশের বিভিন্ন নামি-দামি হাসপাতালে চিকিৎসা নিয়েও তার কোন উপসম না হওয়ার অতি সম্প্রতি তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়ার সিদ্ধান্ত নেয় তার ক্ষতিগ্রস্ত পরিবার। ইতোমধ্যে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি লক্ষ করা গেলেও গত ২দিন আগে আবারও অবনতি হলে তাকে ঢাকার একটি ক্যান্সার হাসপাতালের আইসিইউ তে নেওয়া হলে সেখানকার বিশেষজ্ঞ ডাক্তার তার শারীরিক অবস্থার অবনতি দেখে ২৪ ঘন্টা সময় নির্ধারন করে দেন।
সেমতে গতকাল ২৯ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে সদ্য পদোন্নতি প্রাপ্ত (এএসআই) শরিফুল মৃত্যুর কোলে ঢলে পড়েন।
মৃত্যুকালে তিনি স্ত্রী এক শিশু পুত্র, বাবা, মা, দুই ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানাজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি মোরশেদ, সাতক্ষীরা জেলা জর্জ কোটের এপিপি এড. আশরাফুল আলম বাবু, কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মশিউর রহমান বাবু, সহ সভাপতি আব্দুর রউপ, দপ্তর সম্পাদক সাংবাদিক সরদার জিল্লুর, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব আয়ুব আলী, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, যুবনেতা মনজুরুল ইসলাম সোহাগ, ইউপি সদস্য মোস্তফা কামাল মোস্ত, সাবেক ইউপি সদস্য জিয়ারুল আমিন, খাইরুল আমিন ও আশরাফ আলী ও মিজানুর রহমান।
এছাড়াও উপস্থিত বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও সমাজসেবক।
জানাজা শেষে মরহুম শরিফুল ইসলামকে তার পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
জানাজা অনুষ্ঠান সঞ্চালনা করেন মশিউর রহমান ডিগ্রী কলেজের ইংরেজি প্রভাষক রেজাউল ইসলাম।
জানাজা নামাজ পরিচালনা করেন কাজিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা শরিফুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা

কলারোয়া আলিয়া কামিল মাদরাসায় রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া ও আলোচনাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা