বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উপজেলা নির্বাচন

কলারোয়ায় ফিরেই এসএম আলতাফ হোসেন লাল্টুর বিশাল শোডাউন

কামরুল হাসান: আগামি উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্য কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান এসএম আলতাফ হোসেন লাল্টু বিশাল শোডাউন করেছেন।

অস্ট্রেলিয়া প্রবাসী আওয়ামী লীগের এই নেতা দেশে ফিরে সোমবার বিকেলে কলারোয়ার অন্যতম প্রবেশদ্বার দেয়াড়া ইউনিয়নের খোরদো বাজারে পৌঁছান। সেখানে ফুলেল শুভেচ্ছা ও মোটরসাইকেল শোভাযাত্রায় তাকে বরণ করে নেন তার বিপুল সংখ্যক সমর্থকরা।
এসময় পার্শ্ববর্তী খোরদো হাইস্কুল ফুটবল মাঠে ১১নং দেয়াড়া ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান মফে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যে এসএম আলতাফ হোসেন লাল্টু সকলের সমর্থনে ও ভালোবাসায় আগামি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার প্রত্যয় ব্যক্ত করেন। বলেন, নির্বাচিত হলে সুশাসন ও জনবান্ধবমূলক স্থানীয় প্রশাসন উপহার দেয়ার।
পরে শতশত মোটরসাইকেল শোভাযাত্রা খোরদো, যুগিখালি, জয়নগর, জালালাবাদ, কয়লা ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও কলারোয়া পৌরসদর প্রদক্ষিণ করে।

পরে পৌরসদরের কেন্দ্রীয় শহিদ মিনারের পাদদেশে আরেকটি পথসভায় বক্তব্য রাখেন এসএম আলতাফ হোসেন লাল্টু।

সমগ্র শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা জেএম ফাত্তাহ, জেএম ফৌজি, দেয়াড়া ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান মফে, কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, লাঙ্গলঝাড়ার ইউপির সাবেক চেয়ারম্যান প্রধান শিক্ষক নুরুল ইসলাম, চন্দনপুর ইউপির সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, কুশোডাঙ্গা ইউপির সাবেক চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, চন্দনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক অধ্যক্ষ গাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক অ্যাড. শেখ কামাল রেজা, সাবেক ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না, বোয়ালিয়া মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ ফারুক হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুস চুন্নু, মতিয়ার রহমান, শহিদ আলী, হাসান সরদার, প্রভাষক শেখ আলকামুন বাবলু, সাইদুজ্জামান লাভলু, আমানুল্লাহ আমান, স্বেচ্ছাসেবক লীগের রেজানুর জামান লিটু, আফজাল ফুয়াদ অভি, ইমদাদুল হক মিলন, নাসির উদ্দিন বাচ্চু, আজমল হোসেন, শুভ প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বিশেষ মাদকবিরোধী অভিযানে ২০ বোতল এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা

কলারোয়া আলিয়া কামিল মাদরাসায় রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া ও আলোচনাবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি