মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার অফিস উদ্বোধন ও পরিচিতি সভা

ফারুক হোসাইন রাজ, কলারোয়া (সাতক্ষীরা): মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার কলারোয়া উপজেলা শাখা অফিস উদ্বোধন ও কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ শে ফেব্রুয়ারি) সকাল ১১ টায় কলারোয়া পৌর সদরের থানা গেট সংলগ্ন চৌধুরী মার্কেটের দ্বিতীয় তলায় মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার অফিস আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন কলারোয়া থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সংগঠনটির কলারোয়া উপজেলা শাখার সভাপতি ও গ্রাম ডাক্তার আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি কাজী শামসুর রহমান। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন নবগঠিত কমিটির সদস্যরা পরে মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার সদস্যদের মাঝে পরিচিতি কার্ড বিতরণ করেন অতিথিরা।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোঃ মাহমুদুল হাসান মাহমুদ, কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ও মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার কলারোয়া উপজেলা শাখার উপদেষ্টা ডাঃ শফিকুল ইসলাম।

সাতক্ষীরা জেলা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সভাপতি ও মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার কলারোয়া উপজেলা শাখার উপদেষ্টা এনায়েত খান টুনটু। মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক আজগার আলী, জেলা সাংগঠনিক সম্পাদক ডাক্তার মাছুম বিল্লাহ, গ্রাম ডাক্তার আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলার সিনিয়র সহ-সভাপতি শেখ মাহবুবুর রহমান প্রমুখ।

‘সর্বস্তরে মানবাধিকার প্রতিষ্ঠা করা’ – এমন লক্ষ্য নিয়ে সাতক্ষীরার কলারোয়ায় বিশিষ্ট ব্যবসায়ী কাজী শামসুর রহমানকে সভাপতি ও সাংবাদিক ফারুক হোসেন রাজকে সাধারণ সম্পাদক এবং মতিয়ার রহমান রুবেলকে সাংগঠনিক সম্পাদক করে মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোঃ মাহমুদুল হাসান মাহমুদ স্বাক্ষরিত উপজেলা কমিটির একটি অনুমোদনপত্রে ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটির সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য আগামী তিন বছরের জন্য অনুমোদন দিয়েছেন।

মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থা ও গ্রাম ডাক্তার আরএমপি ওয়েলফেয়ার সোসাইটি কলারোয়া উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার নবগঠিত কলারোয়া উপজেলা শাখা কমিটির সাধারণ সম্পাদক ফারুক হোসেন রাজ।

মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোঃ মাহমুদুল হাসান মাহমুদ নবগঠিত কলারোয়া উপজেলা কমিটির সকল সদস্য ও উপদেষ্টা মন্ডলীকে শপথ বাক্য পাঠ করান।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও সংগঠনের সদস্যরা বলেন এলাকার সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে থেকে সুন্দর সমাজ গঠনে সহায়তা করে কাজ করবে মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার কলারোয়া উপজেলা শাখার প্রতিটি সদস্যবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম

সাতক্ষীরার কলারোয়ায় সম্প্রতি অসুস্থ ও সন্দেহজনক আচরণ করা কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ায়বিস্তারিত পড়ুন

কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়

কলায়োরার কেঁড়াগাছিতে আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন