রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মাল্টা চাষে অভাবনীয় সাফল্য আক্তারুজ্জামানের

জুলফিকার আলী, কলারোয়া : বাতাসে টক-মিষ্টির গন্ধ। সবুজ পাতার ফাঁকে ফাঁকে উকি দিচ্ছে মাল্টা। লুটিয়ে পড়েছে ডালপালা। এ দৃশ্য সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা গ্রামের আক্তারুজ্জামানের মাল্টা বাগানের। সেখানে গাছে গাছে মাল্টার ছড়াছড়ি দেখে উৎসাহিত হবেন যে কেউ।

উপজেলা কৃষি কর্মকর্তাসহ পাশের বিভিন্ন গ্রামের লোকজন প্রতিদিনই ভিড় জমাচ্ছেন মাল্টা বাগনে। বাগানের ৬ বছর বয়সী গাছে থোকায় থোকায় মাল্টা ধরায় এ অঞ্চলে মাল্টা কিংবা চায়না কমলালেবুর মতো বিদেশী এই ফল চাষের উজ্জ্বল সম্ভাবনা দেখছেন চাষিরা। মাটির গুণাগুণ বিবেচনায় এ কলারোয়া উপজেলায় চাষ উপযোগি ফলন হয়েছে। ৬বিঘা জমির ওপর বারী মাল্টা বিদেশী ফলের গাছ রোপণ করেন হেলাতলা ইউনিয়নের কৃষক আক্তারুজ্জামান।

উপজেলা কৃষি অফিস এর সহযোগিতায় তিনি গড়ে তোলেন এই বারী মাল্টার বাগান। ৮ জন কর্মচারি নিয়ে নিয়মিত পরিচর্যা ও দেখভাল করেন ওই ফল বাগান। কেঁচো কম্পোস্ট, ভার্মিকম্পোস্ট, গোবর, জৈবসার আর প্রাকৃতিকভাবে পরিচর্যায় বেড়ে ওঠা বাগানের ওই সব গাছে এখন থোকায় থোকায় ঝুঁলছে বারি-১ জাতের মাল্টা।

ফলের ভারে পুরো বাগানের গাছগুলো যেন নুয়ে পড়েছে। কৃষক আক্তারুজ্জামান জানান, মাটিতে গোবর মিশিয়ে রোপণ করা হয় বারি-১ জাতের মাল্টা চারা। রাসয়নিক সার ওষুধ ছাড়াই জৈবসার আর প্রাকৃতিক উপায়ে পরিচর্যা ও নিয়মিত পানি দেওয়ায় ফল আসে গাছগুলোতে। গাছ গাছে এখন ছবির মতো ঝুঁলে আছে পাকা-আধাপাকা মাল্টা। প্রতিটি গাছে ঝুঁলে আছে অন্তত ২/৩মণ করে মাল্টা লেবু। এবার দাম একটু কম থাকায় লাভ বেশি না হলেও ৬লাখ টাকার মাল্টা বিক্রি করতে পারবেন তিনি। গাছে গাছে মাল্টা ঝুঁলে থাকার দৃশ্য দেখে স্থানীয়দের অনেকেই অভিভুত হচ্ছেন।

চারা গাছ কিংবা মাল্টার কলম সংগ্রহ করতে চাচ্ছেন অনেকেই। ফরমালিন কিংবা বিষাক্ত কার্বাইডের ভয়ে মানুষ যখন বাজারের ফলমুল কেনায় মুখফিরিয়ে নিচ্ছে ঠিক তখন, আমাদের বাগনে উৎপন্ন সার-ওষুধ, হরমোন ও ফরমালিনমুক্ত ফল এবং বিভিন্ন গাছের চারা ও কলম বিক্রি করে ম্বাবলম্ভি হওয়া যাবে। উপজেলা কৃষি অফিসার সুভ্রাংশু শেখর দাস বলেন, মাল্টা ভিটামিন সি সমৃদ্ধ ও জনপ্রিয় ফল।

কলারোয়ার বিভিন্ন এলাকায়ও এখন কমবেশি মাল্টা ও কমলার চাষ হচ্ছে। কলারোয়ায় মাল্টার নয়নাভিরাম দৃশ্য দেখে অভিভূত হবেন যে কেউ। পুষ্টির চাহিদা পূরণে অন্য পেশার পাশাপাশি শিক্ষিত লোকজনের এ ধরনের ফল চাষে এগিয়ে আসা উচিত।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত