বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সনাতন ধর্মীয় নেতা বিশিষ্ঠ ব্যবসায়ী সুনিল সাহা’র পরলোকগমন

কলারোয়ায় পূজা উৎযাপন পরিষদের সহ-সভাপতি ও তুলশিডাঙ্গা মন্দির কমিটির সভাপতি সুনীল কুমার সাহা(৮৭) পরলোক গমন করেছেন।

পারিবারিক ভাবে জানা যায়, সনাতন ধর্মীয় প্রবীন নেতা সুনিল সাহা দীর্ঘদিন যাবৎ বার্ধক্য জনিত সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বুধবার(৩ মে) সকালে পৌর সদরের তুলশিডাঙ্গাস্থ নিজ বাড়িতে ইহলোক ত্যাগ করেন। মৃত্যকালে তিনি স্ত্রী, ২ পুত্র সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বুধবার বেলা ১২ টার দিকে দমদম মহা শ্মশানে মৃতদেহ দাহ করে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। প্রবীন সনাতন ধর্মীয় নেতা অবসরপ্রাপ্ত কৃষি বিভাগের কর্মকর্তা ও বিশিষ্ঠ সার-বীজ ও কীটনাশক ব্যবসায়ী সুনিল সাহার মৃত্যু সংবাদ জানতে পেরে বাড়িতে উপস্থিত হয়ে প্রয়াতের আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সিদ্ধেশ্বর চক্রবর্তী, পুজা উদযাপন পরিষদের সহ -সভাপতি হরেন্দ্র নাথ রায়, হিন্দু -বৌদ্ধ -খৃষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সন্দীপ কুমার রায়, সনাতন ধর্মীয় নেতা সন্তোষ পাল, প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, তাপস পাল, রামলাল দত্ত, নিরঞ্জন ঘোষ, জয়দেব সাহা, লক্ষ্মণ বিশ্বাস, নিত্য গোপাল রায়, পাবলিক ইনস্টিটিউটের সাধারন সম্পাদক এ্যাডঃ শেখ কামাল রেজা, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, মাস্টার শেখ শাহাজাহান আলী শাহিন, মাস্টার রোকনুজ্জামান সহ অসংখ্য গুনগ্রাহীগণ।

শ্মশান যাত্রার পূর্বে প্রয়াতের প্রতি পুষ্পমাল্য অর্পন করে শেষ শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পূজা উৎযাপন পরিষদের নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা

সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের উত্তর মুরারীকাটি পালপাড়া সর্বজনীন পূজামন্ডপে এবার সাদা তিল দিয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ