বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সরকারি হাসপাতাল সংলগ্ন ড্রেনটি ময়লা-আবর্জনার স্তুপে বেহাল দশা

কলারোয়ায় সরকারি হাসপাতালের দেয়াল ঘেঁষা ড্রেনটি ময়লা- আবর্জনার স্তুপে ভরাট হয়ে বেহাল দশায় পরিনত হযেছে। ময়লা, আবর্জনার দূর্গন্ধে এলাকাবাসীর বসবাস ও কলারোয়া- সোনাবাড়িয়া রাস্তায় চলা পথচারীদের দূষিত পরিবেশে চলাচলে অনুপোযোগী হয়ে উঠেছে।

পানি চলাচল অর্থাৎ ড্রেনের কোন কার্যকারীতা না থাকায় ড্রেনটি ভরাট হওয়ায়, সেই সুযোগে হাসপাতালের প্রধান গেটের পাশে সহ বিভিন্ন স্থান দখল করে ঝুপড়ি দোকান- পাঠ গোড়ে উঠেছে। রমরমা চলছে বাঁশের ব্যবসা।

হাসপাতাল সংলগ্ন ৪০০/৫০০ গজ দূরত্বের ড্রেনটির না আছে কোন কার্যকারীতা, না আছে পানি অপসারনের ব্যবস্থা! সে কারনে ড্রেনের এক অংশ যেমন ময়লা আবর্জনার স্তুপে ভরাট হয়ে গেছে, অপর অংশে শেওলা ও বিভিন্ন ধরনের ময়লা- আবর্জনা মিশ্রিত জমে থাকা পঁচা পানিতে ডেঙ্গু মশার লার্ভা জন্ম নেয়ার আশংকা প্রকাশ করছে এলাকার সচেতন মহল।

একদিকে ড্রেনের একপাশে জনস্বাস্থ প্রকৌশলীর অফিস, একাধিক ক্লিনিক, প্রাথলজি, এক্সেরে, ডায়াগোনেস্টিক সেন্টার, ল্যাব, ওষুধের দোকান সহ ব্যবসায়ী প্রতিষ্ঠান স্থাপিত, অপরদিকে হাসপাতাল চত্বরে ডাক্তার ও কর্মচারীদের সরকারি আবাসস্থল (কোয়ার্টার) নির্মিত থাকায় জনবহুল এলাকায় ময়লা- আবর্জনায় পরিবেশ দূষনে জনজীবন দূর্বিসহ হয়ে উঠেছে।

এ ছাড়া ময়লার স্তুপে ভরা ড্রেনটিতে প্লাস্টিক ও পলিথিনের দ্রব্য থাকায় আরো বেশি আশংকিত কারন পলিথিন ৪০০ শত বছরেও পচনশীন দ্রব্য না হওয়ায় পরিবেশ দূষনে ক্ষতির সম্মুখিন হতেই হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, হাসপাতাল সংলগ্ন ড্রেনটি পৌরসভা এলাকাধীন হলেও সেটি সাতক্ষীরা জেলা পরিষদের আওতাধীন জায়গা। অর্থাৎ ওই জায়গার মালিক সাতক্ষীরা জেলা পরিষদ।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ( আরএমও) ডাক্তার শফিকুল ইসলাম জানান, ড্রেনটি ময়লা, আবর্জনা ও পানি জমে থাকায় এলাকায় পরিবেশ দূষনের আশংকা রয়েই গেছে, সেই সাথে হাসপাতালের প্রধান গেটের সামনে থেকে অবৈধভাবে ঝুঁপড়ি ঘর নির্মান করে যে ব্যবসায়ী স্থান গড়ে উঠেছে সেটিও সংশ্লিষ্ঠ উর্দ্ধতন কতৃপক্ষের হস্তক্ষেপে দ্রুততার সাথে পদক্ষেপ গ্রহন করা হবে বলে জানান।

একইভাবে এলাকাবাসী ড্রেনটি দ্রুত পরিস্কার করে হাসপাতালের দূষন মুক্ত পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট দপ্তরের সু- দৃষ্টি কামনা করেন।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেনর কাছে জানতে চাইলে তিনি বলেন, ড্রেনটি সব সময় পরিস্কার রাখার জন্য জেলা পরিষদের সংশ্লিষ্ট কতৃপক্ষকে দ্রুত ব্যবস্থা গ্রহনের কথা বলা হয়েছে তবে আগামীতে ওই জায়গায় জেলা পরিষদের উদ্যোগে দোকান ঘর নির্মানের পরিকল্পনা চলছে বলে জানান।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা