বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সাংবাদিক আব্দুর রহমান মোটরসাইকেল দু/র্ঘ/ট/না/য় আ/হ/ত

শেখ জিল্লু, কলারোয়া: কলারোয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান (৫৮) মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন। দুর্ঘটনায় তাঁর ডান পায়ের একটি হাড় ভেঙে গেছে।
শনিবার সকাল ১০ টার দিকে কলারোয়ার খোরদো বাজার সংলগ্ন পাকুরিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতিসম্পন্ন মোটরসাইকেল সরাসরি সামনে থেকে আঘাত করলে তিনি দুর্ঘটনার শিকার হন। তাঁর পায়ের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে বলে জানা গেছে। তিনি মোটরসাইকেলযোগে দেয়াড়া অভিমুখে যাচ্ছিলেন। স্থানীয়রা উদ্ধার করে একটি অ্যাম্বুলেন্সযোগে তাকে সাতক্ষীরায় পাঠিয়ে দেন। সাতক্ষীরার ফারহানা ক্লিনিকে ডা. ফখরুল আলমের তত্ত্বাবধানে বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তাঁর উরুর ভেঙে যাওয়া স্থানে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
কলারোয়া প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ সাংবাদিক আব্দুর রহমানের আশু সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন। বিবৃতিদাতারা হলেন- কলারোয়া প্রেস ক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহবায়ক এমএ সাজেদ, সদস্য আনোয়ার হোসেন, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, প্রভাষক আরিফ মাহমুদ, আতাউর রহমান, আসাদুজ্জামান আসাদ, সাইফুল্লাহ আজাদ, সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম মনি, আবু রায়হান মিকাঈল, ওহিদুজ্জামান খোকা, কাজী সিরাজ, সুজাউল হক, দেলোয়ার হোসেন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম