শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় স্কাউটসের বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

কলারোয়া উপজেলা স্কাউটসের বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৬ জুলাই) কলারোয়া আলিয়া মাদ্রাসা চত্বরে উপজেলা স্কাউটসের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এটি উদ্বোধন করেন উপজেলা স্কাউটসের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস।

এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মুস্তাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান, কলারোয়া আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ বজলুর রহমান, উপজেলা স্কাউটসের সম্পাদক প্রধান শিক্ষক রুহুল আমিন, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমানুল্লাহ আমান, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, হরিসাধন ঘোষ, নুরুল ইসলাম, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজা, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি দীপক শেঠ, ইউনিট লিডার স্বপন চৌধুরী, অনুপ কুমার ঘোষ, শফিকুল ইসলাম, মিজানুর রহমান, লিটনসহ স্কাউটারা এবং কলারোয়া আলিয়া মাদ্রাসা শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ স্কাউট সারা বাংলাদেশে বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে কলারোয়া উপজেলা স্কাউটস ১১ হাজার বৃক্ষ রোপণের লক্ষ্যে এ অভিযান শুরু করেছে।

উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রুহুল আমিন জানান, কলারোয়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান, উন্মুক্ত জায়গায় এবং স্কাউটাররা নিজ নিজ বাড়িতে গাছ লাগানো হবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত