শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার আলাইপুর মাঠে কৃষকদের মাঠ দিবস ও কারিগরি সমাবেশ

এস এম ফারুক হোসেন, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় কৃষকদের মাঠ দিবস ও কারিগরি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (২১ নভেম্বর) বিকালে কয়লা ইউনিয়নে আলাইপুর মাঠে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

দেশে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনী উপর অনুষ্ঠিত ওই কৃষক মাঠ দিবসে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা খামারবাড়ির উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম।

বক্তব্যে তিনি, তেল জাতীয় ফসলের সম্প্রসারণ এবং উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশে ভোজ্যতেলের চাহিদাপূরণ ও আমদানি ব্যয় হ্রাসের উপর গুরুত্ব তুলে ধরে উপজেলা ব্যাপি সকল প্রান্তিক কৃষকদেরকে তেল জাতীয় ফসল উৎপাদনে এগিয়ে আসার আহবান জানান।

উপজেলার ৩নং কয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানার সভাপতিত্বে মাঠ দিবস ও কারিগরি সমাবেশে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শুভ্রাংশু শেখর দাশ, উপ- সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক জিয়া, উপ- সহকারী কৃষি অফিসার লুৎফর রহমান সহ সূধি ও এলাকার প্রান্তিক কৃষকবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপ সহকারী কৃষি অফিসার তহমিনা আক্তার।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা