শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কলাটুপিতে ট্রলি চালক এর ঘর ভেঙ্গে রাস্তা নির্মাণের চেষ্টার অভিযোগ

কলারোয়ায় এক অসহায় ট্রলি চালক এর বসত ঘর
ভেঙ্গে রাস্তা নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

ট্রলি চালক এর হয়রাণী করতে সাতক্ষীরা আদালতে ১৪৫ ধারায় একটি মামলা দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে-উপজেলার কলাটুপি গ্রামে। হয়রাণী শিকার ট্রলি চালক
মোহাম্মাদ আলী ও তার ভাই আব্দুল কাদের জানান-তারা দীর্ঘ ২০বছর ধরে কলাটুপি মৌজায় বসত ঘর নির্মাণ করে পরিবারের সকলকে নিয়ে বসবাস করে আসছেন।

গত ৩মাস পূর্বে তাদের বাড়ী থেকে প্রায় ৫০০ গজ দুরে একই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে কামরুল ইসলাম নামের এক ব্যক্তি বাগান কৃত (পথবিহিন) জমি
ক্রয় করেন। সে ওই জমি ক্রয় করে এলাকায় বলে বেড়ায় তার জমিতে যাতায়াতের জন্য পথ দরকার। সে খারাপ মানুষ হওয়ায় তার পথ দিতে কেউ রাজি হয়নি।

অবশেষে অসহায় ট্রলি চালকের পিছনে লেগে তার বসত ঘর ভেঙ্গে পথ নিবে বলে হুমকি প্রদান করে। এতে কামরুল ইসলাম পথ নিতে না পেরে ক্ষিপ্ত হয়ে সাতক্ষীরা
আদালতে মিথ্যা হয়রাণী মূলক ১৪৫ ধারায় একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন দেয়ার জন্য উপজেলা সহকারী কমিশনার (ভুমি)
কে নির্দেশ দেন। কিন্তু উপজেলা সহকারী কমিশনার ভুমি ওই মামলাটি তদন্ত নিজে না করে সংশ্লিষ্ট ইউনিয়ন ভুৃমি সহকারী কর্মকর্তার দিয়ে তদন্ত করে আদালতে রিপোর্ট প্রদান করেন। এতে অভিযোগ ওঠে, ইউনিয়ন ভুৃমি সহকারী কর্মকর্তার রেজাউল করিম ঘটনা স্থানে না গিয়ে এক তরফা ভাবে বাদীর পক্ষ নিয়ে মিথ্যা ও মনগড়া রিপোর্ট আদালতে প্রেরণ করেন।

বাদী কামরুল ইসলামের বাগানকৃত জমি সেখানে কোন বাড়ী ঘর নেই। হয়রাণী শিকার মোহাম্মাদ আলী আরো
বলেন-তিনি ট্রলি চালিয়ে জীবিকা নির্বাহ করেন। মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রাণী করা হচ্ছে। তিনি সঠিক তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য জেলা পুলিশ সুপার ও বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারকের সু-দৃষ্টি কামনা করেছেন।

এদিকে মামলার বাদী কামরুল ইসলামের ফোন বন্ধ
থাকায় তার মন্তব্য নেয়া সম্ভব হয়নি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত