শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কাকডাঙ্গায় মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গা দক্ষিণপাড়া বাইতুর মামুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।

কমপ্লেক্সে আধুনিক মানের মসজিদ, হাফিজিয়া মাদ্রাসা ও পাঠাগার নির্মিত হবে।

শুক্রবার সকালে স্থানীয় ফোরকানিয়া মাদ্রাসা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু।

কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা রফি উদ্দিন আনসারীর সভাপতিত্বে ও সীমান্ত প্রেসক্লাবের সভাপতি অহিদুজ্জামান খোকার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন পিরোজপুরের সিনিয়র সহকারী জজ ফায়জুর রহমান, সাতক্ষীরা সরকারি কলেজের সহকারী অধ্যাপক ছানোয়ার হোসাইন, কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আলহাজ্ব মীর খায়রুল কবীর, কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিল, সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সভাপতি ভুট্টো লাল গাইন ও সাধারণ সম্পাদক মারুফ হোসেন।

অনুষ্ঠানে লাঙ্গলঝাড়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আবুল খায়ের, সাতক্ষীরার কুশখালী দাখিল মাদরাসার সহকারী সুপার মাওলানা আনোয়ার এলাহী, মাওলানা নুরুল ইসলাম, জামাল গাজি, মাওলানা আব্দুর রহমান, আব্দুস ছালাম, আবু তালেব, বাবুল আনাম, মনিরুজ্জামান, ওবায়দুল্যাহ, আসাদুল‍্যাহ, সীমান্ত প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান, অর্থ সম্পাদক হোসেন আলী সহ স্থানীয় গণ্যমান‍্য ব‍্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দোয়া পরিচালনা করেন কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসার সাবেক আরবী প্রভাষক মাওলানা মনিরুল হুদা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত