রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে অবাধে ঢুকছে মানুষ

সাতক্ষীরা সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ঢুকছে মানুষ। এসময় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যদের হাতে কয়েকজন আটক হলেও অনেকেই দেশে ঢুকে পড়েছেন। ফলে করোনার ভারতীয় ধরন ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন জানায়, বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে সাতক্ষীরার কলারোয়ার মাদরা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে ঢোকার সময় তিন বাংলাদেশিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিজিবি।

আটককৃতরা হলেন, রাজধানী ঢাকার বক্সী নগরের নারায়ন সরকারের ছেলে মানিক সরকার (৩২), সাতক্ষীরা সদর উপজেলার আখড়াখোলার জিয়ারুল সরদার্রে ছেলে আতিকুর রহমান রাসেল (২০) ও যশোরের ইছামতি গ্রামের শৈলেন বিশ্বাসের ছেলে সুবর্ণ বিশ্বাস (৩০)।

এর আগে বুধবার (২৮ এপ্রিল) রাতেও অনুরূপভাবে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে আসার সময় সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ইউনিয়নের গায়েনবাড়ি এলাকার রহমান উজিয়া কাগুচির ছেলে আজগর আলী (৪৫), তার স্ত্রী রুবিয়া বিবি (৩৫), মেয়ে আফরোজা খাতুন (১৫) ও আশা খাতুনকে (০৭) আটক করে থানা পুলিশে সোপর্দ করে বিজিবি।

দু’টি ঘটনাতেই বিজিবি অনুপ্রবেশকারীদের আটক করে যথাক্রমে কলারোয়া থানা ও সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে এবং পুলিশ যথানিয়মে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়। তবে তাদের কারোনার নমুনা পরীক্ষা বা কোয়ারেন্টাইনে রাখার বিষয়টি বিবেচনা করা হয়নি।

এ বিষয়ে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দফতরের জনসংযোগ শাখায় যোগাযোগ করা হলে জানানো হয়, নিয়ম অনুযায়ী সীমান্ত দিয়ে যারা ঢুকছে তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবীর বলেন, বিজিবি ভারত থেকে অবৈধপথে আসা লোক আটক করে থানায় সোপর্দ করে। আমরা তাদেরকে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়। তবে থানায় তাদের কোয়ারেন্টাইনে রাখার কোনো বিশেষ ব্যবস্থা না থাকায় আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠায়।

একই রকম সংবাদ সমূহ

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত