বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় চন্দনপুর জয়ী

কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ফুটবল টুর্নামন্টের উদ্বোধনী খেলায় ৩-১ গোলে মহিষাকে হারিয়ে চন্দনপুর জয়লাভ করেছে।

বুধবার বিকেলে স্থানীয় হাইস্কুল ফুটবল মাঠে কেঁড়াগাছি সোনামাটি যুব সংঘের আয়োজনে ৮ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি উদ্বোধন করেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আলহাজ্ব মীর খায়রুল কবীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) হাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান এস এম আফজাল হোসেন হাবিল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান ভূট্রোলাল গাইন।

আরও উপস্থিত ছিলেন- ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মারুফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মাস্টার শাহিনুর রহমান, রবিউল আলম মল্লিক, প্রধান শিক্ষক আব্দুল হান্নান, ইউপি সদস্য মোখলেসুর রহমান, তৌহিদুজজামান প্রমুখ।

সভাপতিত্ব করেন ইউপি সদস্য মহিদুল ইসলাম।

খেলার শুরুর ৩ মিনিটে চন্দনপুর ফুটবল একাদশ প্লানটি শটে ১টি গোল করে দলকে এগিয়ে নিয়ে বিরতিতে যায়।

বিরতির পর খেলা শুরুর ১১ মিনিটে চন্দনপুরের ১নম্বর জার্সি পরিহিত খেলোয়ার সাজু একটি গোল করে ব্যবধান বাড়ান ২৩ মিনিটে চন্দনপুরের ৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আতা আরেকটি গোল করে জয় নিশ্চিত করে, ২৭ মিনিটে চন্দনপুরের আত্মঘাতী গোলে মহিষা একটি গোল পায়।

রেফারি শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত আর কোন গোল না হওয়ায় ৩-১ গোলে জয়লাভ করে চন্দনপুর ফুটবল একাদশ।

খেলায় রেফারি দায়িত্ব পালন করেন- রাশেদুজ্জামান রাশেদ তাকে সহযোগিতা করেন মাসুদ পারভেজ মিলন ও আবু সাঈদ।

ধারাভাষ্যে ছিলেন তৌহিদুজ্জামান। হেমন্তের এই পড়ন্ত বিকেলে বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত