বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে চন্দনপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন বরণডালী

কলারোয়ার কেঁড়াগাছিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কেশবপুরের বরণডালী ফুটবল দল। ফাইনাল খেলায় চন্দনপুর আরএম প্রগতি সংঘ ফুটবল দলকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা।

মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকালে স্থানীয় ফুটবল মাঠে কেঁড়াগাছি সোনামাটি সংঘ আয়োজিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য গোলশূন্য ড্র থাকে।
পরে সরাসরি টাইব্রেকারে চন্দনপুর দলকে ৫-৪ গোলে হারিয়ে জয়লাভ করে বরণডালী দল।

খেলাটি পরিচালনা করেন মাসুদ পারভেজ মিলন।
তাকে সহযোগিতা করেন মিয়া ফারুক হোসেন স্বপন ও মোশারফ হোসেন।

ধারাভাষ্য প্রদান করেন তৌহিদুজ্জামান।

বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ আলহাজ্ব মীর খায়রুল কবীর।

মেম্বর মহিদুল ইসলামের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ভুট্টো লাল গাইন, বিজিবি সদস্য আহসান হাবীব, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি অহিদুজ্জামান খোকা, কলারোয়া নিউজের ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান রনি প্রমুখ।
সেসময় চ্যাম্পিয়ন দলকে একটি খাসি ছাগল ও রানার্সআপ দলকে একটি ৩২ ইঞ্চি এলইডি টিভি প্রদান করা হয়।
সেরা গোলকিপার নির্বাচিত হন বরণডালির ওয়েস কুরুনি।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক

সাতক্ষীরার কলারোয়ায় অভিনব কায়দায় মোটরসাইকেলের তেলের ট্যাংকি ও সাইড কভারের মধ্যে বিশেষভাবেবিস্তারিত পড়ুন

কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহর পক্ষ থেকে কলারোয়ারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা
  • কলারোয়া থানা পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার, গ্রেফতার-৪
  • সোনাবাড়িয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত