শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেরালকাতায় ১৫আগষ্টের প্রস্তুতি সভা

কলারোয়ার কেরালকাতা ইউনিয়নের কাজীরহাট বাজারে ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

০৫ আগষ্ট শনিবার বিকাল ৫ টায় কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন যুবলীগ এবং ছাত্রলীগের আয়োজনে কাজীরহাট বাজারে সভাটি অনুষ্ঠিত হয়।

প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স.ম. মোরশেদ আলী (ভিপি মোরশেদ)।

সাতক্ষীরা জর্জ কোটের এ.পি.পি ও কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধ্যা সন্তান কমান্ড কাউন্সিলের সভাপতি এড. আশরাফুল আলম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিবৃন্দরা বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমান, কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাংবাদিক সরদার জিল্লুর রহমান, কেরালকাতা পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক চক্রবর্তী, ইউনিয়ন পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূর মোহাম্মদ, উপজেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক দিপু,,মহিলা মেম্বার কোহিনূর বেগম, সোনিয়া লাইলা নারগিস,  মনোয়ারা বেগম, ইউপি সদস্য  সাহাজুল ইসলাম,  মোস্তফা কামাল মোস্ত, রফিকুল ইসলাম ডিটু, সাবেক  আব্দুল ওয়াদুদ,  খায়রুল আমীন, আশরাফ আলী, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মাহাবুর রহমান।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার মশিউর রহমান।
অনুষ্ঠানে কেরালকাতা ইউনিয়ন ০৯ টি ওয়ার্ডে আওয়ামী লীগ যুবলীগও ছাত্রলীগের নেতা- কর্মি উপস্থিত ছিলেন।

আগামী ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিকী পালন করা হবে কাজীরহাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে।এছাড়া বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক

কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহষ্পতিবার রাতেবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation-TCCF) এর অর্থায়নে, ওয়াটারবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন

কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসায় আলিম ১ম বর্ষের নবীন বরণ ও সুপেয় পানিবিস্তারিত পড়ুন

  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন