শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় গণসংযোগ অব্যাহত ভাইস চেয়ারম্যান প্রার্থী শেখ ইমরানের

কলারোয়ার বিভিন্ন এলাকায় গণসংযোগ অব্যাহত রেখেছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী শেখ ইমরান হোসেন।

বুধবার কেড়াঁগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও লিফলেট বিতরণ করেন তিনি।

শেখ ইমরান হোসেন বর্তমানে সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য। তিনি কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। দেশের অন্যতম কনিষ্ঠতম ইউপি চেয়ারম্যান হিসেবে কলারোয়ার ৩নং কয়লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ী হয়েছিলেন।

এদিকে, গত কয়েক দিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ অব্যাহত রেখেছেন ভাইস-চেয়ারম্যান প্রার্থী শেখ ইমরান। সেসময় সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

কর্মীবান্ধব ও জনমুখী ব্যক্তিত্ব হিসেবে শেখ ইমরান হোসেন কলারোয়ার রাজনীতিতে পরিচিত মুখ। নানান অপরাজনীতির ভিড়ে স্বচ্ছ ও গ্রহণযোগ্য রাজনীতিকরা যখন পিছিয়ে পড়ছেন তখন উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শেখ ইমরানের এগিয়ে আসাকে ইতিবাচক হিসেবে দেখছেন সাধারণ ভোটাররা।
তারা বলছেন, হইহুল্লোড় করে ও ভয় দেখিয়ে সাময়িক চাপ প্রয়োগ করা যায় তবে সাধারণ মানুষের সম্মান-ভালোবাসা পাওয়া যায় না, ভোট তো দূরের কথা। শেখ ইমরানের প্রতি মানুষের আস্থা ও ভালোবাসা রয়েছে। আশা করি আগামি নির্বাচনে ভালো ফল পাওয়া যাবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা

সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের উত্তর মুরারীকাটি পালপাড়া সর্বজনীন পূজামন্ডপে এবার সাদা তিল দিয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ