শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার যুগিখালী ইউপিতে উন্মুক্ত বাজেট ঘোষণা

জুলফিকার আলী, কলারোয়া : কলারোয়া উপজেলার যুগিখালী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে ওই বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য ১কোটি ৪৯লাখ ২৯হাজার’ ৯শ’ টাকার বাজেট ঘোষণা করেন যুগিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হাসান।

আগামী ১ বছর ওই ইউনিয়নের উন্নয়নের জন্য এ বাজেট বরাদ্দ থেকে ব্যয় করা হবে।

যুগিখালী ইউপি চেয়ারম্যান রবিউল হাসানের সভাপতিত্বে বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন ইউপি সচিব আবু সুফিয়ান, ইউপি সদস্য মঞ্জুয়ারা খাতুন, মনোয়ারা খাতুন, মঞ্জুয়ারা বেগম, সামছুদ্দীন মল্লিক, বিল্লাল হোসেন, ডাবলু হোসেন, বাবুল আক্তার, বজলুর রহমান, মফিজুল ইসলাম, শাহাজাহান সরদার, মাছুম বিল্লাহসহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বাজেট অধিবেশনে ইউপি চেয়ারম্যান রবিউল হাসান বলেন-এ বাজেট সাধারণ জনগণের বাজেট।

এ বাজেট ইউনিয়নবাসীর উন্নয়নের জন্যই ব্যয় করা বাজেট।

এসময় বক্তারা বলেন-স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকলে একটি ইউনিয়ন বা সমাজ সুন্দর ভাবে পরিচালিত হয়। ইউনিয়নকে সুন্দর ও মডেলে পরিণত করতে ইউনিয়নবাসীকে নিয়মিত কর প্রদানের আহবান জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সাতক্ষীরার কলারোয়ায় ১২ বছর বয়সী বাক্‌ প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের দায়ে ইব্রাহিমবিস্তারিত পড়ুন

কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) কলারোয়া উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা
  • সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী