শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার সরসকাটিতে নৌকা প্রতীকের নির্বাচনী জনসভা

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় সাতক্ষীরা-১ সংসদীয় আসনের নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনের নির্বাচনী জনসভায় উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে নৌকার জন্য ভোট চাইলেন।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সরসকাটি হাইস্কুল ময়দানে নৌকা প্রতীকের সমর্থনে বিপুল সংখ্যক সমর্থকের অংশগ্রহণে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি নৌকার প্রার্থী ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও গণতন্ত্রকে সমুন্নত রাখতে সকলের কাছে নৌকায় ভোট প্রার্থনা করেন।

তিনি বলেন, সকল ষড়যন্ত্র পরাভূত করে ৭ জানুয়ারির নির্বাচনে আপনার মূল্যবান ভোট নৌকায় প্রদান করুন। সকলে দলবদ্ধভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে আপনার ভোটাধিকার প্রয়োগ করুন। জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সাহিদ উদ্দিন, জেলা শিক্ষা ও মানবসম্পদ লায়লা পারভীন সেঁজুতি, জেলা আওয়ামী লীগ নেতা সাজেদুর রহমান খান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জিএম ফাত্তাহ, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাহিদ হাসান শাহিন।

জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রধান শিক্ষক আজিজুর রহমানের সভাপতিত্বে নৌকার সমর্থনে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনের ছোট ভাই সমাজসেবক আবু নাসির ডিটু, যুগিখালি ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, জয়নগর ইউপি চেয়ারম্যান বিশাখা সাহা, লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম, সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, সাবেক ইউপি চেয়ারম্যান সামসুদ্দিন আল মাসুদ বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আশিকুর রহমান মুন্না, যুবলীগ নেতা শহীদ আলি, মাসুমুজ্জামান মাসুম, মোস্তাফিজুর মোস্তাক, আওয়ামী লীগ নেতা জয়দেব সাহা প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল

কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের বড় ভাই শাহাদাৎ হোসেনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মোঃ শহিদুল ইসলাম মোড়ল (৪০)বিস্তারিত পড়ুন

  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক