শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার সিংগা হাইস্কুলে মহান শহীদ দিবস উৎযাপিত

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নানান আয়োজনে উৎযাপিত হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারী) সকাল ৮ টায় ছাত্র -ছাত্রীদের নিয়মিত সমাবেশের মধ্য দিয়ে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন করে দিবসের শুভ সূচনা করা হয়।

অসংখ্য শিক্ষার্থীদের অংশগ্রহনে “আমার ভাইয়ের বক্তে রাঙ্গানো, একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি” এই গানে গানে অনুষ্ঠিত র‍্যালিটি সিংগা বাজারের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন করে স্কুলের শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। পরে শহীদের স্মরণে পুষ্পমাল্য অর্পন করে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করা হয়। স্কুলের পক্ষ থেকে প্রধান শিক্ষক হরি সাধন ঘোষের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন অতিথিবৃন্দ ও শিক্ষক- শিক্ষিকাগণ।

এরপর ৭ ম শ্রেণী থেকে ১০ শ্রেণীর শিক্ষার্থীরা পৃথকভাবে নিজ নিজ শাখা থেকে পুষ্পার্ঘ্য অর্পন করে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়। শ্রদ্ধা জ্ঞাপন শেষে শহীদ মিনারের পাদদেশে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ।

স্কুল পরিচালনা পর্ষদের সদস্য সাবেক ইউপি সদস্য ওসমান গণির সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারন সম্পাদক ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ্যাড: শেখ কামাল রেজা। স্কুলের শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সমাজ সেবক ডা: ফজলুর রহমান।

সিনিয়র শিক্ষক আব্দুস সবুর, শিক্ষিকা নাসরিন আক্তার, এসএসসি পরীক্ষার্থী আব্দুর রহমান তাজিম, শিক্ষার্থী ১০ শ্রেণীর আল মামুন স্বাধীন, সিয়াম হোসেন, এস,এম মাহিম ও তৌফিক হাসান, ৯ ম শ্রেণীর খালিদ হাসান, তনিমা ঘোষ ও লামিয়া খাতুন, ৮ ম শ্রেণীর নাজিয়া ফারহিন ও আজিমুসান সিয়াম, ৬ষ্ঠ শ্রেণীর নওশীদ আক্তার, আবিদ হাসান ও নাহিদ হাসান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সদস্য বাবুল আক্তার, সাবেক জিবি সদস্য গোলাম সরোয়ার, শিক্ষানুরাগী নুরুল আমিন, শিক্ষক আজিজুর রহমান, আ: রউফ, প্রদীপ বিশ্বাস, জহুরুল ইসলাম, শফিকুল ইসলাম, স্বপন সরকার, আব্দুস সালাম, রফিকুল ইসলাম, তহুরা খাতুন, বদরুজ্জামান, বিকাশ ঘোষ, শুভংকর মজুমদার, মেহেদী হাসান, স্টাফ সাহবদা খাতুন।

ইসারুল ইসলাম ও লিমা খাতুন। অনুষ্ঠান শেষে প্রধান বক্তা এ্যাড: কামাল রেজা বক্তা হিসাবে ছাত্রী লামিয়া খাতুন, ছাত্রী তনিমা ঘোষ ও তৌফিক হাসানকে পুরস্কৃত করেন। অরুরুপভাবে শিশু বক্তা হিসাবে বক্তব্য উপস্থাপনের জন্য অপর বক্তাদেরকে স্কুলের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়াবিস্তারিত পড়ুন

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল

কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের বড় ভাই শাহাদাৎ হোসেনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ