শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার সোনাবাড়ীয়ায় আইসিটি ট্রেনিং সেন্টারের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ

কলারোয়ার সোনাবাড়ীয়ায় একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের সমন্বয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে সোনাবাড়ীয়া হাইস্কুল মাঠে খেলাটির আয়োজন করেন আইসিটি কম্পিউটার ট্রেনিং সেন্টার কর্তৃপক্ষ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন- সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল। এসময় উপস্থিত ছিলেন- সোনাবাড়ীয়া হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. জিয়ারুল হক, ক্রীড়া শিক্ষক স্বপন কুমার চৌধুরী, ইংরেজী শিক্ষক রুহুল কুদ্দুস, আইসিটি কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক আবু রায়হান মিকাঈল ও জাহাঙ্গীর হোসাইন।

খেলা উদ্বোধনপূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি বেনজির হোসেন হেলাল, শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের ক্রীড়া মুখী হিসেবে গড়ে তুলতে সোনাবাড়ীয়া আইসিটি কম্পিউটার ট্রেনিং সেন্টারের এমন আয়োজনকে আমি সাধুবাদ জানাই। আশা করব আগামীতেও তাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

খেলায় ৬-২ গোলে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের হারিয়ে জয় লাভ করে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা। খেলা শেষে উভয় দলের খেলোয়ারদের নিয়ে আমন্ত্রিত অতিথিদের সাথে একটি প্রীতিভোজের আয়োজন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্ট।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের

সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিও এখন কৃষকের বাড়তি আয়ের উৎস হয়ে উঠছে। পাটবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ