শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনের তফসিল ঘোষনা

সাতক্ষীরার কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন ২০২১ এর তফসীল ঘোষণা করা হয়েছে।
সোমবার (০২ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে কলারোয়া সরকারী কলেজের সামনে অবস্থিত সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে প্রধান নির্বাচন কর্মকর্তা আজাদুর রহমান খান চৌধুরী পলাশ ও সদস্য সচিব অ্যাডভোকেট মিজানুর রহমান‌ এ ত্রি-বার্ষিক নির্বাচনের তফসীল ঘোষণা করেন।
আগামী (২৭/৩/২১‌ শনিবার সকাল ৮টা হইতে বিরতিহীন ভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয় ইউরেকা তেল পাম্পের পিছনে।
নির্বাচন সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।
তফসিল ঘোষণার মধ্যে রয়েছে
১। খসড়া ভোটার তালিকা প্রকাশ ২৮/২/২১ বিকাল ৫ টায়।
২। খসড়া ভোটার তালিকার উপর আপত্তি ২/৩/২১ বিকাল ৪টা হতে রাত ৯টা পর্যন্ত।
৩। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৫/৩/২১ বিকাল ৫টা হতে রাত ৮টা পর্যন্ত।
৪। মনোনয়নপত্র বিতরণ ৭/৩/২১ বিকাল ৪টা হতে রাত ৯টা পর্যন্ত।
৫। মনোনয়নপত্র জমা ৯/৩/২১বিকাল
৪টা থেকে রাত ৯টা পর্যন্ত।
৬। মনোনয়নপত্র বাছাই ১১/৩/২১ বিকেল ৫টা হতে রাত ৯টা পর্যন্ত।
৭। মনোনয়নপত্রে আপত্তি গ্রহণ ১২/৩/২১ বিকেল ৫টা রাত ৯টা পর্যন্ত।
৮। মনোনয়নপত্রে আপত্তির নিষ্পত্তি ১৩/৩/২১ সকাল ১০টা হতে রাত ৯টা পর্যন্ত।
৯। খসড়া প্রার্থী তালিকা প্রকাশ ১৫/৩/২১ বিকাল ৫টা হতে রাত ৮টা পর্যন্ত।
১০। মনোনয়নপত্র প্রত্যাহার ১৭/৩/২১ বিকাল ৫টা হতে রাত ৯টা পর্যন্ত।
১১। প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ১৮/৩/২১ বিকাল ৫টায়।
১২। নির্বাচনের তারিখ ২৭শে মার্চ ২০২১ রোজ শনিবার সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলবে শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখবিস্তারিত পড়ুন

২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ

“ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে সারের ডিলার নিয়োগ হওয়ার কথা থাকলেও সারাদেশে দলীয়করণবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি
  • কলারোয়ায় সিসিডিবি’র সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন
  • কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ
  • কলারোয়ায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেফতার
  • কলারোয়ার ইসলামপুর (ব্রজবাকসা) মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদ’র ইন্তেকাল