বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বল্ডফিল্ড বয়েজ চ্যাম্পিয়ান

কলারোয়া সরকারি হাইস্কুল ফুটবল মাঠে ৪ দলীয় ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত

আজ শনিবার (২২ জুলাই) বিকাল চারটায় কলারোয়া সরকারি হাইস্কুল ফুটবল মাঠে আবদুল বারিক সরদার ও মাষ্টার হাবিবুল্লাহ, সুমন কুমার দাস সহ বন্ধু মহল আয়োজিত ৪ দলীয় ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

শুরুর আগে উভয় দলের খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী,পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ কামাল রেজা,সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হারুন অর রশিদ, ফ্রেন্ডস্ স্পোর্টিংক্লাবের ক্রীড়া সম্পাদক মোঃ রেজাউল করিম লাভলু, ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রমজান আহমেদ,আরো উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোঃ বদরুজ্জামান বিপ্লব, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি মাষ্টার দীপক কুমার শেঠ, ফুটবল কোচ মাসউদুর রহমান মাসুূদ, কাজী শাহাজান, আয়োজক আবদুল বারিক সরদার ও মাষ্টার হাবিবুল্লাহ। ” খেলা ধুলায় বাড়ে বল,মাদক ছেড়ে খেলতে চল”- এই শ্লোগান কে সামনে রেখে ফাইনালে মুখোমুখি হয় কলারোয়া বল্ডফিল্ড বয়েজ একাদশ বনাম সাইফুল ফুটবল একাদশ।

নির্ধারিত সময়ে আক্রমন- পাল্টা আক্রমন করে খেলে কোন দলই গোল করতে সক্ষম হয় নি। নির্ধারিত সময়ে কোন দল গোল করতে না পারায় খেলা ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে বল্ডফিল্ড একাদশ ৩-২ গোলে সাইফুল একাদশ কে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার যোগ্যতা অর্জন করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অব দ্যা টূর্ণামেন্ট নির্বাচিত হন বল্ডফিল্ড বয়েজ একাদশের গোলকিপার তপু।

টূর্ণামেন্টের সেরা গোলকিপার নির্বাচিত হন সাইফুল একাদশের গোলকিপার হাফিজুল। খেলা টি পরিচালনা করেন মাসউদ পারভেজ মিলন, সহকারী রেফারি ছিলেন রুহুল আমিন ও কামরুজ্জামান বাবু। খেলার ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম ও শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!