মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কাজিরহাট খোরদো রাস্তার দুই পাশে গাছের মুড়ো আছে গাছ নেই

কলারোয়া উপজেলার কাজিরহাট খোরদো সড়কের প্রায় অর্ধশত গাছ ওই সময় ঝড়ে পড়ে যায়।
লক্ষ লক্ষ টাকার এসব গাছের ডাল কেটে চলাচলের জন্য রাস্তা পরিস্কার করা হয়। এভাবে পর্যায়ক্রমে একের পর এক গাছ কেটে নিধন করা হচ্ছে। যেন দেখার কেউ নেই। ৬ ডিসেম্বর রাতে কলাটুপি মোড় সংলগ্ন সড়কের গাছটি কুড়াল দিয়ে গোড়া কেটে খাড়া করে রাখা হয়েছে। কে বা কারা এই গাছটি কেটেছে সে কথা কেউ বলছে না।

কলাটুপি রাস্তার পাশের বাড়ি ঘরের লোকজন মুখ খুলছে না। নাম প্রাকশে অনিচ্ছুক কলাটুপি গ্রামের সরদারপাড়ার ৬০ বছর বয়সী এক ব্যক্তি জানান, এই পাড়ার লোকজন এসব গাছের ডাল পালা কাটছে। এই গাছ কাটার সাথে এই গ্রামের ও পাড়ার লোকজন জড়িত আছে। রাস্তার দুই পাশে গাছের মুড়ো আছে, গাছ নেই। এই এলাকার লোকজন রাস্তার গাছ কেটে বাজারে বিক্রয় করেছে। বাইরের লোকজন বাড়ির সমনের গাছ কাটতে সাহস পাবে না। রাস্তার গাছের ডালপালা কেটে প্রথমে মুড়ো করা হয়।

এর পর সুযোগ বুঝে গাছ কেটে বিক্রয় করছে। এভাবে একের পর এক সরকারি গাছ নিধন করা হচ্ছে। সরকারি গাছের ডালপালা গাছ কর্তনকারীরা বেপরোয়া হয়ে উঠেছে। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরকারি সম্পদ রক্ষা করতে এগিয়ে আসছে না বলে অভিযোগ স্থানীয়দের। গ্রামের শান্তি প্রিয় সচেতন মহল গাছ কাটায় বাঁধা দিয়ে ঝামেলায় জড়াতে চাইছে না। রাস্তার গাছ রক্ষার জন্য এই মুহূর্তে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। যত দিন যাবে ক্ষতির পরিমান বেশি হবে। তাই দেরি করা যাবে না। এভাবে গাছ নিধন হতে থাকলে সমনের দিনে রাস্তার অর্ধেক গাছ খুজে পাওয়া যাবে না। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি দেখবেন কি? সচেতন মহলের দাবি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নে গাছের চারা বিতরণ ও রোপনবিস্তারিত পড়ুন

ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া

৩১ আগস্ট কলারোয়ায় ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের চেয়ারম্যানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কোঠাবাড়ি-রায়টাসহ চার ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম বেত্রবতী নদীরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়