শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কৃতি সন্তান আব্দুল গফুরের জাতীয় পল্লী উন্নয়ন পদক লাভ

কলারোয়ার কৃতি সন্তান আব্দুল গফুর গাজী পল্লী উন্নয়নে সফল নেতৃত্ব প্রদান করায় স্বীকৃতি স্বরুপ জাতীয় পল্লী উন্নয়ন পদক-১৪’ লাভ করেছেন।

স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কতৃক ওই পল্লী উন্নয়ন পদক ও সম্মাননা পত্র প্রদান করা হয়।

সম্প্রতি (৩১ অক্টোবর-২১’) শনিবার সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী স্বপন ভট্টাচার্য। পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মশিউর রহমানের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক সুপ্রিয় কুমার কুন্ডুসহ দপ্তরের কর্মকর্তা ও সূধিবৃন্দ।

উল্লেখ্য, জাতীয় পল্লী উন্নয়নে সফল নেতৃত্বে স্বর্ন পদকপ্রাপ্ত কলারোয়ার কৃতি সন্তান আব্দুল গফুর গাজী কেরালকাতা ইউনিয়নের বহুড়া গ্রামের সমাজ সেবক আব্বাজ গাজী ও গৃহিনী ফতেমা খাতুনের সন্তান।

তিনি দক্ষতা ও নিষ্ঠার সাথে দীর্ঘ ২৫ বছর কলারোয়া কেন্দ্রীয় সমবায় সমিতির সফল সভাপতি হিসাবে দায়িত্ব পালন কওে আসছেন। দায়িত্বকালে বিভিন্ন মেয়াদে তিনি সমবায় সমিতিতে ৩০ লাখ ৫২ হাজার টাকা ঋণ বিতরণ ও মহিলা সমবায় সমিতিতে ঋণ হিসাবে ২০ লাখ টাকা বিতরণ করে ঋণের সম্পূর্ন অর্থ পরিশোধ করেছেন।

এছাড়া অসংখ্য গভীর নলকুপ, অগভীর নলকুপ, পাওয়ার পাম ঋণের মাধ্যমে কৃষকদের মাঝে বিতরণ করে ফসল উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন। তার সফল নেতৃত্বের ফলে কলারোয়া ইউসিসিএ লিমিটেড একটি স্বনির্ভর ইউসিসিএ হিসাবে আত্মপ্রকাশ করেছে। এদিকে ধর্মীয়-সামাজিক উন্নয়নে অগ্রনী ভূমিকা ও বিভিন্ন জাতীয় দিবস পালনসহ সার্বিক মূল্যায়নে তিনি বাংলাদেশের মধ্যে ১ম স্থান (পুরষ্কারের শ্রেণি-১০) অধিকার করায় জাতীয় পল্লী উন্নয়ন পদকে-১৪’ ভূষিত হয়েছেন। অনুরুপভাবে তিনি ১৯৮৮ সালে সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে পুরস্কার প্রাপ্ত হয়েছেন বলে জানা যায়্।

কলারোয়ার কৃতি সন্তান আব্দুল গফুর গাজী জাতীয় পল্লী উন্নয়ন পদক-১৪’ লাভ করায় উপজেলা বিআরডিবি অফিস, সিংগা মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন সরকারি, বে-সরকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে ও জনপ্রতিনিধিগণ শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত