শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেঁড়াগাছি হাফিজিয়া মাদ্রাসায় সাবেক চেয়ারম্যান ভুট্টোলাল গাইনের কম্বল বিতরণ

কলারোয়ার কেঁড়াগাছি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায়‌ সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ভুট্টো লাল গাইনের উদ্যোগে ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকালে (৪ আগস্ট) স্থানীয় মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ওই কম্বল বিতরণ করা হয়।

ভুট্টোলাল গাইনের কাছে আগামি শীতের জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ কম্বল দাবি করলে শীত পর্যন্ত অপেক্ষা না করেই মাদ্রাসার ৪০ জন ছাত্রের মাঝে ব্যক্তিগত উদ্যোগে কম্বল প্রদান করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি ও মুরারীকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌফিকুর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন ভুট্টো লাল গাইন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজের ‌প্রভাষক কার্তিক চন্দ্র মিত্র ও অবসরপ্রাপ্ত শিক্ষক আতিয়ার রহমান।

এসময় সীমান্ত প্রেসক্লাবের সভাপতি অহিদুজ্জামান খোকা, সহ-সভাপতি খাইরুল আলম ‌‌কাজল সরদার, অর্থ সম্পাদক হোসেন আলী, শিক্ষক মাওলানা ওবায়দুল্লাহ, হাফেজ সালাহউদ্দীন, খোরশেদ আলম, মাদ্রাসা কমিটির সদস্য সাইফুল ইসলাম, আবু তালেব ইউছুফ আলী, মহাসীন হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ভুট্টোলাল গাইন কম্বল প্রদানের পাশাপাশি মাদ্রাসার কমিটির কিছু দাবি দাওয়া পূরণের আশ্বাস দিয়ে বলেন, বিগত দিনগুলোতে কেঁড়াগাছি ইউনিয়ন বাসীর পাশে ছিলাম, ভবিষ্যতেও সুখে-দুঃখে পাশে থেকে কাজ করে যাবো।

একই রকম সংবাদ সমূহ

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা