শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় এসএম গ্রুপ কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিতে গদখালী

কলারোয়ায় এসএম গ্রুপ কাপ ফুটবল টুর্নামেন্টের ১ম রাউন্ডের ৪র্থ খেলায় ২-০ গোলে কলারোয়ার খাসপুর ফুটবল একাদশকে হারিয়ে সেমিফাইনালের উঠেছে গদখালী।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকালে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে আয়োজিত ওই খেলার প্রথমার্ধের ২৪ মিনিটে গদখালী যুব উন্নয়ণ সংঘের ১৩নম্বর জার্সিধারী খেলোয়াড় নাইম গোল করে দলকে এগিয়ে নিয়ে মধ্যে বিরতিতে যায়।

বিরতির পরে ২মিনিটে গদখালীর সেই ১৩নম্বর জার্সীধারি খেলোয়াড় নাইম দলের এবং নিজের ২য় গোল করে দলকে আরও ব্যাবধান বাড়ান। নির্ধারিত সময়ে আর কোন গোল না হওয়ায় ওই ২ গোলেই খাসপুরকে হারিয়ে জয়লাভ করে গদখালী।

ম্যান অব দ্যা ম্যাচ হন বিজয়ী দলের ১৩নম্বর জার্সীধারি খেলোয়াড় নাইম। তাকে পুরস্কার প্রদান করেন সাঈদ টেলিকম।

ধারাবিবরণীতে ছিলেন প্রভাষক রফিকুল ইসলাম,  শেখ শাহজাহান আলী শাহিন, রুস্তুম আলী ও মিজানুর রহমান।

রেফারির দায়িত্ব পালন করেন সাইফুল আলম। তাকে সহযোগিতা করেন আনোয়ার হোসেন ও মাসউদ পারভেজ মিলন।

বিপুল সংখ্যাক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন জাহিদুর রহমান খান চৌধুরী, কলারোয়া গালর্স পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, রেজাউল করিম লাভলু, হোন্ডা দাউদ মটরস এর সত্বাধিকারী তরিকুল ইসলাম, রিয়াজ মাস্টার, সোহাগ খাঁন, সজীব, তাহফিমুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, কলারোয়া নিউজের রিপোর্টার হাবিবুর রহমান রনি, সিয়াম, রিশাদ, ক্রিড়া ব্যক্তিত্ব ইমন, বাবু, সুজন, আশরাফুল প্রমুখ।

রবিবার (৬ সেপ্টেম্বর) বিকালে একই মাঠে ১ম সেমিফাইনাল খেলায় কলারোয়ার গদখালী যুব উন্নয়ন সংঘ বনাম কলারোয়ার তুলশীডাঙ্গার দুরন্ত ফুটবল একাদশ পরস্পর মোকাবেলা করবে বলে আয়োজক কমিটি জানান।

একই রকম সংবাদ সমূহ

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা