রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেরালকাতায় নৌকার মাঝি ভিপি মোর্শেদ

কলারোয়া উপজেলার ৮নং কেরালকাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামীলীগের দলীয় নৌকা প্রতীক পেয়েছেন স.ম মোর্শেদ আলী (ভিপি মোরশেদ)।

দলীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সেখানে দেশের বিভিন্ন স্থানীয় নির্বাচনের দলীয় প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করা হয়। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মোরশেদ আলী (ভিপি মোরশেদ) কে নৌকা প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

দলীয় মনোনয়নে নৌকা প্রতীক পাওয়ার বিয়য়টি নিশ্চিত করেছেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান।

উল্লেখ্য, কেরালকাতা ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সরদারের মৃত্যুতে এ পদটি শূণ্য হয়।

আগামি ২০ অক্টোবর অনুষ্ঠিতব্য ওই নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়ে রাজধানী ঢাকার ধানমন্ডি ৩/এ আওয়ামীলীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়নের আবেদন করেন মো.মোরশেদ আলী (ভিপি)’র পক্ষে কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান।
সেসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও সাতক্ষীরা জেলাা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক সরদার মুজিব,উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, কেরালকাতা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু প্রমুখ।

মো. মোরশেদ আলী (ভিপি)এর আগে কলারোয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। পরবর্তীতে তিনি উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দক্ষতার সঙ্গে সাংগঠনিক দায়িত্ব পালন করেন। তিনি বর্তমান কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি।
কলারোয়া সরকারি কলেজ ছাত্র সংসদের দ্বিতীয় নির্বাচনে তিনি ভিপি নির্বাচিত হন।

সম মোরশেদ আলী ভিপি বলেন,নৌকা পাওয়ার সকল কৃতিত্ব আমার কেরালকাতা ইউনিয়ন আওয়ামীলীগের সকল নেতা কর্মিদের।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কোঠাবাড়ি-রায়টাসহ চার ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম বেত্রবতী নদীরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়