বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইউপি নির্বাচন

কলারোয়ার কেরালকাতায় ফের চেয়ারম্যান মোরশেদ, কুশোডাঙ্গায় সাঈদ গাজী

পঞ্চম ধাপে কলারোয়ার দুই ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনের বেসরকারি ফলাফলে ৮নং কেরালকাতা ইউপিতে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে ফের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স ম মোরশেদ আলী।
অন্যদিকে ১০নং কুশোডাঙ্গা ইউপিতে নির্বাচিত হয়েছেন মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা সাঈদ আলী গাজী।

বুধবার (৫ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ওই দুই ইউপিতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করেন। কোন প্রকার অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। আইন-শৃঙ্খলাসহ প্রশাসনের সকল কর্মকর্তারা সজাগ দায়িত্ব পালন করেন।

ওই দুই ইউপি নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস জানান, কেরালকাতা ইউপিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী স ম মোরশেদ আলী পেয়েছেন ৭৭৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা সরদার আব্দুর রউফ পেয়েছেন ৫৯৬২ ভোট। অপর স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা আব্দুর রাজ্জাক আনসার প্রতীকে পেয়েছেন ৬৬০ ভোট।

অপরদিকে, কুশোডাঙ্গা ইউপিতে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাঈদ আলী গাজী পেয়েছেন ৫৫২২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী আসলামুল আলম আসলাম পেয়েছেন ৩৪২১ ভোট। অপর দুই স্বতন্ত্র প্রার্থী যুবলীগ নেতা হাফিজুর রহমান চশমা প্রতীকে ১৫৫১ ভোট ও মাওলানা জিয়াউল ইসলাম আনারস প্রতীকে ৭১২ ভোট পেয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত