বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার টিসিসি কাপ ক্রিকেট টুর্নামেন্টে স্বাগতিকরা সেমিতে

কলারোয়ার তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাব আয়োজিত ‘টি.সি.সি. কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সেমি ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিকরা।

বুধবার (৯ ফেব্রুয়ারী) কলারোয়া সরকারি হাইস্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত ২য় খেলায় মুখোমুখি হয় তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাব ও সাতক্ষীরার দেবহাটার পারুলিয়া ক্রিকেট একাডেমি।

টসে জয়লাভ করে তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবের অধিনায়ক সাঈদ ব্যাটিং-এর সিদ্ধান্ত নেন। নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৫ রান সংগ্রহ করে তারা। তুলসীডাঙ্গার পক্ষে শামিম ৫১, ইমন ৪৭, নাজির ২৭, এনাম ২২ রান করেন।
বোলিং-এ পারুলিয়ার পক্ষে জুবায়ের ৩৫ রান দিয়ে ৪ ও সাব্বির ১৭ রান দিয়ে ২টি উইকেট লাভ করেন।

১৮৬ রানের লক্ষ্যে খেলতে নেমে পারুলিয়া সবকয়টি উইকেট হারিয়ে ১০৩ রান করতে সক্ষম হয়।

ফলে তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাব ৮২ রানে জয়লাভ করে সেমি ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।

পারুলিয়ার পক্ষে আকাশ ৩৯, অধিনায়ক রাহাতুল ১৩ করেন।
তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবের সিফাত ২৩ রানে ৫ ও শামিম ১৭ রানে ২ উইকেট লাভ করেন।

ব্যাট হাতে ২৭ বলে ৫১ রান করে এবং বোলিং-এ ১৭ রান দিয়ে ২ উইকেট লাভ করায় তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবের শামিম ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।

আম্পায়ার হিসেবে ছিলেন মাস্টার মাসউদ পারভেজ মিলন ও মো. মিজানুর রহমান।

স্কোরার ছিলেন পার্থ মন্ডল।

ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম ও শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।

এদিকে, খেলা শুরুর আগে উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত ও শুভেচ্ছা বিনিময় করেন কলারোয়া পৌরসভার মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খাঁন চৌধুরী, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা, সাংবাদিক সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নেতা আরিফুজ্জামান কাকন, জেলা ফুটবল রেফারি এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য মিয়া ফারুক হোসেন স্বপন প্রমুখ।

অনেকে খেলা উপভোগ করেন।

বৃহস্পতিবার একই মাঠে টুর্নামেন্টের ৩য় খেলায় কলারোয়া ক্রিকেট একাডেমি ও বেনাপোল ক্রিকেট একাডেমি পরষ্পর মুখোমুখি হবে বলে আয়োজকরা জানান।

 

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা