শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার দেয়াড়া ইউপি নির্বাচনের ফলাফল ও গেজেট ঘোষণা স্থগিতের দাবিতে সংবাদ সম্মেলন

কলারোয়ায় ১১নং দেয়াড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফলাফল ও গেজেট ঘোষণা স্থগিত পূর্বক ৪টি কেন্দ্রে ভোট পুনঃগনায় দাবীতে জানিয়েছেন এক স্বতন্ত্র চেয়াম্যান প্রার্থী।

সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়ত অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন সাতক্ষীরার কলারোয়ার পাকুড়িয়া গ্রামের মৃত আব্দুল আজিজ এর পুত্র মো: আব্দুল মান্নান।

লিখিত বক্তব্যে তিনি বলেন আমি বর্তমানে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান। আমি দলীয় প্রতীক না পাওয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে চশমা প্রতীকে নির্বাচনে দাঁড়ায়। কিন্তু আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী গাজী মাহাবুবুর রহমান মফে নৌকা প্রতিক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে। সে ষড়যন্ত্র মূলকভাবে নির্বাচনের শেষে ফলাফল ঘোষণার সময় জোর পূর্বক আমার ভোট তার অনুকূলে নিয়ে বিভিন্ন অনিয়ম করে এবং আমার বিভিন্ন কেন্দ্রের নির্বাচনী রেজাল্ট শীট এজেন্টদের স্বাক্ষর বিহীন জোর পূর্বক কিছু ভোট কেন্দ্রে দিয়েছে আবার কিছু কেন্দ্রে দেয়নি।

তিনি বলেন আমি স্বতন্ত্র প্রার্থী (চমশা প্রতীক) গত ২০ সেপ্টেম্বর ২০২১ তারিখ সোমবার ১১নং দেয়াড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হয় কিন্তু ভোট গণনার সময় অত্র ইউনিয়নের ১, ৩, ৪ ও ৯নং ওয়ার্ডে আমার নির্বাচনী এজেন্টদেরকে না রেখে ভোট গণনা করে এবং পরে জোর পূর্বক বিভিন্ন ধরনের হুমকি ধামকি ও ভয়ভীতি দিয়ে তাদের কাছ থেকে স্বাক্ষর করিয়ে নেয়। সেখানে আমার চশমা প্রতিকের ভোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী গাজী মাহবুবুর রহমান মফে (নৌকা প্রতীক) জোর পূর্বক আমার ভোট তার অনুকুলে নিয়ে বিভিন্ন অনিয়মের মধ্য দিয়ে প্রায় ছয় সাতশত আমার চশমা প্রতীকের বেলট পেপার নিয়ে সে বিজয় হয়। উক্ত ৪টি কেন্দ্রে ৩৫০ ভোটের ব্যবধানে আমাকে পরাজিত ঘোষণা করা হয়। তাই ৪টি ওয়ার্ডের নির্বাচনী ফলাফল পূনঃ গণনা না করা পর্যন্ত নির্বাচনী গেজেট স্থগিত করার সবিনয় অনুরোধ জানাচ্ছি।

এব্যাপারে তিনি উক্ত ঘটনার সুষ্ঠ তদন্তপূর্বক নির্বাচনী গেজেট স্থগিত ও ভোট পূণঃ গণনা করার জন্য ন্যায় বিচার পেতে নির্বাচন সংশ্লিষ্ট সকল প্রশাসনিক ও দাপ্তরিক কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত