শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ঈদে মিলাদুন্নবী পালিত

ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে কলারোয়ায় ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে।

ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ (স.) এর পৃথিবীতে আগমন ও তিরোধানের স্মৃতিময় এ’দিনে ঈদে মিলাদুন্নবী পালিত হলো কলারোয়ার বিভিন্ন এলাকার মসজিদে।

শুক্রবার জুমার নামাজের পর ও রাতে এশার নামাজের পর দিনটি উপলক্ষ্যে বিভিন্ন মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এশার নামাজের পর কলারোয়া সরকারি কলেজ বাসস্ট্যান্ড জামে মসজিদে দোয়াপূর্ব আলোচনায় বক্তব্য রাখেন মসজিদের ভারপ্রাপ্ত সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আলহাজ্ব আবু নসর ও মসজিদের খতিব বুঝতলা মাদরাসার প্রভাষক মাওলানা লুৎফর রহমান ফারুকী।
আলোচনা পর্ব সঞ্চালনা করেন শিক্ষক মাওলানা আকবর হোসেন।
মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল বারি।

৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন ইসলাম ধর্মের সর্বশেষ নবী ও রাসুল হযরত মুহাম্মদ (সা.)। ৬৩২ খ্রিস্টাব্দের একই দিনে তার তিরোধান হয় তথা মৃত্যুবরণ করেন।

বিশ্বের মুসলমানরা এ দিনটি ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করে। এই দিনে বাংলাদেশে সরকারি ছুটি থাকে।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা