বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু

বাঙালির ১২মাসে ১৩ পাবণ। কাত্তিকের মাঝা মাঝি সময় থেকেই গ্রাম বাংলার মাঠে মাঠে উত্তরের মৃদু বাতাসে সোনালী ধান দুলছে।

নতুন আমন ধানে নবান্ন উৎসবকে ঘিরে কৃষকের চোখে মুখে হাসির ঝিলিক। কৃষকতার উৎপাদিত ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছে। সে পাঁকা ধানের সুমিষ্ঠ ঘ্রাণে মুখরিত হওয়ায় মন-প্রাণ জুড়িয়ে যায় কৃষকের। মাঠ ভরা সোনালী ধান বলে দেয় গ্রাম-বাংলার ঐতিহ্য নবান্ন এসেছে, পাড়া-পড়শী, আত্বীয়-স্বজনকে নিয়ে এ এক ব্যতিক্রম কৃষকের উৎসব।

নতুন ধানের চাল তৈরি করে নানান পিঠা পুলি খাওয়ার উৎসবের অন্য রকম এক আনুষ্ঠানিকতার বাতা বইছে। সরোজমিনে দেখা ঘায়, উপজেলায় রোপা আমন চাষ করেছেন কৃষকরা।

বৃষ্টির পানিতে রোপা আমনের বীজতলার ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। আর এ ক্ষতি পুষিয়ে নিতে কৃষকরা তার জমিতে বপন করেন রোপা আমন চারা। আবহাওয়া অনুকূলে থাকায় এবার রোপা আমনের ফলন ভালো হয়েছে। কাত্তিকের শুরুর দিক থেকেই কৃষকের জমিতে উৎপাদিত রোপা আমন সোনালী রঙে সাজতে থাকে এবং মাঝামাঝি পথে এসে রোপা আমনের খেতে সোনালী নবান্নের বার্তা বইছে। কৃষকের জমির পাশ দিয়ে হেঁটে গেলে এক সুমিষ্ট ঘ্রাণে মন-প্রাণ জুড়িয়ে যায়। কৃষক তার জমি থেকে সোনালী রোপা আমন কাটতে শুরু করেছেন এবং কাটার পর তা মারাই করার কাজে ব্যস্ত সময় পার করছেন তারা। মারাইয়ের পর তা থেকে আগাছা পরিষ্কার করার জন্য নারীরা কুলা দিয়ে তা উড়িয়ে পরিষ্কার করছেন।

কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের শফিকুল ইসলাম কলারোয়া নিউজ কে বলেন, বৃষ্টির পানিতে আমার রোপা আমনের বীজতলা নষ্ট হয়ে যায়। বৃষ্টির পানি নামার সঙ্গে সঙ্গে ৩ বিঘা জমির জন্য ৫ হাজার টাকা দিয়ে আমন ধানের চারা ক্রয় করি। জমি প্রস্তুত থেকে কাটা পর্যন্ত যে টাকা খরচ হয়েছে তা উঠাতে পারবো, কারণ এবার রোপা আমনের ফলন ভালো হয়েছে। জমির দিকে তাকালে প্রাণ জুড়িয়ে যায়। সোনালী পাঁকা ধানের মিষ্টি ঘ্রাণেও মন ভরে যায়।

উপজেলার পিছলাপোল গ্রামের আশরাফুল কলারেয়া নিউজ কে বলেন, জমিতে আমন ধান পাকতে শুরু করেছে এবং কিছু কিছু জায়গায় এরই মধ্যে কাটাও শুরু হয়েছে। গত কয়েক বছরে এবারের মতো ফলন হয়নি রোপা-আমনের। তবে ধান কাটা শ্রমিকের মূল্য একটু বেশি মনে হচ্ছে এবং বাজার ভালো পেলে বৃষ্টিতে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে পারবো।

কলারোয়া উপজেলা কৃষি বিদ কলারোয়া নিউজ কে বলেন, বৃষ্টির পানিতে কৃষকের বীজ তলার কিছু ক্ষতি হয়েছিল। সে জন্য আমাদের পক্ষ থেকে তাদের সার, বীজ, কৃটনাশকসহ সব ধরনের সাহায্য সহযোগিতা দেওয়া হয়েছে। মাঠ পর্যায়ে কৃষকদের জমি পরিদর্শন করে কখন কী প্রয়োজন সে অনুযায়ী পরামর্শ দিয়েছেন আমাদের মাঠ কর্মীরা।

রোপা-আমনের ফলন ভালো হয়েছে এবং বাজারে কৃষক ভালো দাম পাবে বলেও মন্তব্য করেন এই কৃষিবিদ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত