শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় এ পর্যন্ত ২৭ হাজার ৪৮৬ শিক্ষার্থীর ২য় ডোজের টিকা গ্রহন

কলারোয়ায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের করোনা টিকার (কোভিড ১৯) ২য় ডোজ প্রদান কার্যক্রমের শেষ দিনে ২৯৫৮ জন টিকা গ্রহন করেছেন। রবিবার (২০ ফেব্রুয়ারী) কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল ও জিকেএমকে সরকারী পাইলট হাইস্কুল কেন্দ্রে ওই টিকা দেয়া হয়।
গার্লস পাইলট হাইস্কুল কেন্দ্রে উপজেলার ৮ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২৬১৫ জন ও সরকারী পাইলট হাইস্কুল কেন্দ্র থেকে ৮টি প্রতিষ্ঠানের ২১০৫ জন শিক্ষার্থীকে চতুর্থ দিনে ২য় ডোজের টিকা গ্রহনের অনুমতি থাকরেলও মোট ১৫০৫ জন শিক্ষার্থী টিকা গ্রহন করেছেন।
এ পর্যন্ত ১২ থেকে ১৮ বছরের শিক্ষার্থীদের মধ্যে ২৭ হাজার ৪৮৬ জন শিক্ষার্থী ২য় ডোজের টিকা গ্রহন করেছেন।
টিকা কেন্দ্র দু’টির কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান।

মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ পরিদর্শন শেষে জানান, এ পর্যন্ত ১২ থেকে ১৮ বছরের শিক্ষার্থীদের মধ্যে ২৭ হাজার ৪৮৬ জন শিক্ষার্থী ২য় ডোজের টিকা গ্রহন করেছেন।

গার্লস স্কুলে টিকা প্রদান কেন্দ্রের তদারকী কর্মকর্তা ছিলেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশীদ ও সরকারী পাইলট হাইস্কুলে দায়িত্বে ছিলেন সমাজসেবা কর্মকর্তা নূরে আল নাহিদ।

টিকা কার্যক্রমের সার্বিক সহায়তা প্রদান করেন গার্লস পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব ও সরকারী হাইস্কুলের প্রধান শিক্ষক আ. রব সহ শিক্ষকবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়াবিস্তারিত পড়ুন

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল

কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের বড় ভাই শাহাদাৎ হোসেনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ