রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় কমিউনিটি ক্লিনিকের সাপোর্ট গ্রুপ প্রশিক্ষণ

কলারোয়ায় কমিউনিটি ক্লিনিক পরিচালনায় কমিউনিটি সাপোর্ট গ্রুপ (সিএসজি) প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা পর্যায়ের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) এর আয়োজনে ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশনের (জাইকা) সহযোগিতায় ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

স্থানীয় জনসাধারণের আর্থিক সহযোগিতা ও অন্যান্য সম্পৃক্ততায় ক্লিনিক পরিচালনা, কমিটি গঠন ও তাদের কার্যাবলী, জনগণের প্রাথমিক স্বাস্থ্যসেবার মান উন্নীতকরণসহ নানান বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয় বলে জানা গেছে।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান।
প্রশিক্ষণ প্রদান করেন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক (এমওডিসি) ডাক্তার মাহাদী আল মাসুদসহ দুই জন।

উপজেলার ১২টি ইউনিয়নের ২৩টি কমিউনিটি ক্লিনিকে কর্মরত ২৩ জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইসসিপি) ও স্বাস্থ্য পরিদর্শক (এইচআই) নজরুল ইসলাম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক (এএইচআই) গোলাম সরোয়ার, এমটি ইপিআই কাজী নাজমুল হাসান, স্যানিটারী ইন্সপেক্টর শফিকুর রহমান প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার

শিক্ষা ক্ষেত্রে মায়ের ভূমিকা ও অবদান যেকোন শিক্ষকের চেয়ে অপরিসীম। শিশু শিক্ষাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন