মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় করোনা পজিটিভ ব্যক্তির আত্মহত্যা

চিরকুট লিখে কলারোয়ায় শেখ আজগর আলী (৫৫) নামে করোনা পজিটিভ এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শনিবার (৩ জুলাই) সকালে নিজ বাড়িতে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।

সে উপজেলার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামের শেখ জালাল উদ্দিনের পুত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর খায়রুল কবির।

তিনি জানান, ‘সম্প্রতি করোনা পজিটিভ হয়ে বাড়িতে আইসোলেশনে ছিলেন আজগর। সকালে স্বজনেরা তার দেহ ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ পৌছে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। তিনি অসুস্থ ছিলেন।’

ওসি আরো জানান, ‘একটা চিরকুট পাওয়া গেছে। তাতে লেখা তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। এব্যাপারে অপমৃত্যু মামলা (নং-২২) হয়েছে।’

পারিবারিক আবেদনে স্বাস্থ্যবিধি মেনে তার লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে বলে তিনি জানান।

এদিকে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, দীর্ঘদিন তার বাড়িতে ছেলে-বৌদের সাথে অশান্তি, ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। করোনা পজিটিভ হওয়ার পর সেই অশান্তির মাত্রা আরো বেড়ে যায়। হয়তো সেই কষ্টে-অভিমানে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

পারিবারিক সূত্রে জানা যায়, আজগর আলীর গত ১৪ দিন যাবৎ করোনা পজিটিভ শনাক্ত হওয়ায় বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত ৩ টার দিকে তিনি বাড়ির পাশের এক আমগাছে রশি পেঁচিয়ে আত্মহত্যার পথ বেছে নেন।

আত্মহত্যার বিষয়টি জানতে পেরে শনিবার সকালে কলারোয়া থানার এসআই রিজাউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ‘আত্মহননকারী লিখে যাওয়া সুইসাইড নোটে জানা যায়, তিনি করোনায় আক্রান্ত হওয়ায় চিকিৎসা নিতে প্রচুর টাকা ব্যয় হয়। এ ব্যয় সামলাতে না পেরে তিনি স্বেচ্ছায় আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। এ ব্যাপারে কলারোয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে (২২,৩/৭/২১)।’

আত্মহননকারী আজগর আলী করোনায় আক্রান্ত থাকা অবস্থায় মৃত্যবরণ করায় কলারোয়ার স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেবা’র তত্ত্বাবধানে শনিবার বেলা ১টার দিকে পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়েছে।

দাফন কার্য সম্পন্ন করেন মানবতার সেবায় নিয়োজিত দাফন টিমের প্রধান মুফ্তি মতিউর রহমানসহ সদস্যবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন সেবা’র আহবায়ক মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন, লক্ষন চন্দ্র বিশ্বাস, মিয়া ফারুক হোসেন স্বপন প্রমুখ।

আত্মহননকারী আজগর আলী মৃত্যুকালে স্ত্রী ও ১ ছেলে রেখে গেছেন বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাউসার আজিজ বলেছেন, ‘আপনারা আপনার অল্প বয়সীবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ

কলারোয়া (সাতক্ষীরা ) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায়, দুঃস্থ ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা