শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় কৃষককে গলা কেটে হত্যা

সাতক্ষীরার কলারোয়ায় মোসলেম উদ্দীন বিশ্বাস (৬৫) নামে এক বয়স্ক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা।

মঙ্গলবার রাতের কোন এক সময় বিশ্বাস পাড়ায় এ ঘটনা ঘটতে পারে। তবে বুধবার সন্ধ্যায় ঘটনাটি জানাজানি হয়।

মোসলেম বিশ্বাস উপজেলার দেয়াড়া ইউনিয়নের দেয়াড়া গ্রামের মৃত নইম উদ্দীন বিশ্বাস পুত্র। দেয়াড়া বাজারের পাশেই তার বাড়ি। তিনি পেশায় কৃষক ছিলেন।

নিহত মোসলেম বিশ্বাসের ছেলে মোস্তাফিজুর রহমান জানান, ‘তার বাবা পুরাতন বাড়ি থেকে কয়েক’শ গজ দূরে সম্প্রতি একটি নতুন বাড়ি তৈরি করেছেন। তিনি রাতে ভাত খাওয়ার পর ওই বাড়িতে ঘুমাতে যেতেন। আবার সকালে চলে আসতেন। মঙ্গলবার রাত ১০টার দিকে তিনি প্রতিদিনের ন্যায় ভাত খেয়ে নতুন বাড়িতে যান। সকালে তিনি বাড়িতে আসেননি। দুপুরেও না আসায় বিকেলে তারা খুঁজতে যেয়ে নতুন বাড়ির মধ্যে তার গলা কাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।’

‘একই গ্রামে প্রায় আধা কিলোমিটার দূরের পুরাতন বাড়িতে তার ছেলে-মেয়েরা থাকতেন। নতুন বাড়িতে স্ত্রীসহ মোসলেম বিশ্বাস থাকতেন। মঙ্গলবার আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান তার স্ত্রী। ঘরের মধ্যে লেপ মুড়ি দেওয়া গলা কাটা অবস্থায় তাকে পাওয়া যায় বলে স্থানীয় সূত্র জানায়।’
ঘটনাটি রহস্যজনক বলে মনে করছেন স্থানীয়রা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দেয়াড়া ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান মফে জানান, ‘নিহতের বাড়ি ৮নং ওয়ার্ডে দেয়াড়া নতুন বাজার এলাকায়।’

দেয়াড়া ইউপি সদস্য তোজাম্মেল হক জানান- ‘বৃদ্ধ মোসলেম বিশ্বাস তার শয়নকক্ষে ঘুমিয়ে ছিল। মঙ্গলবার রাতের কোনও এক সময়ে দুর্বত্তরা তাকে গলাকেটে হত্যা করে রেখে যায়। নিহতের স্ত্রী ও ২ পুত্র ও ২ কন্যা সন্তান রয়েছে।’

খোরদো পুলিশ ফাঁড়ির সহকারী উপ পুলিশ পরিদর্শক আক্তারুল ইসলাম জানান- ‘মোসলেম বিশ্বাস তার ঘরে ঘুমন্ত ছিল তখন দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।’

এ বিষয়ে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর খায়রুল কবির জানান, ‘পুলিশ খবর পেয়ে ঘটনাস্থালে যেয়ে দেখতে পান লাশ উপুড় করে রাখা। এই মুহুর্তে সঠিক ভাবে কিছু বলা যাচ্ছে না। পুলিশের ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।’

কলারোয়া থানার পরিদর্শক (তদন্ত) হারান চন্দ্র পাল বলেন, ‘বুধবার সন্ধ্যার দিকে খবর পেয়ে ঘটনান্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বৃহষ্পতিবার সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।’

তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে, তা উদঘাটিত হয়নি বলে জানান পুলিশ কর্মকর্তা হারান পাল।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত