মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় জাতীয় স্যানিটেশন মাস ও হাত ধোয়া দিবস-২২’ উৎযাপিত

কলারোয়ায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও হাত ধোয়া দিবস-২২’ উৎযাপিত হয়েছে। “হাতের পরিচ্ছন্নতায় এসো সবাই এক হই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র ্যালি, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিরুপ আবহাওয়ায় সোমবার (২৪ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) রুলী বিশ্বাসের নেতৃত্বে অনুষ্ঠিত র ্যালিটি উপজেলা পরিষদের গুরুত্বপূর্ন স্থান পরিদর্শন করে। পরিদর্শন শেষে উপজেলা চত্বরে স্বাস্থ্য সম্মত হাত ধোয়া প্রদর্শন করা হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) রুলী বিশ্বাস বলেন, শতভাগ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত ও স্বাস্থ্যের সুরক্ষা করতে শিশু সহ সবাইকে হাত ধোয়ায় উদ্বুদ্ধ করতে হবে। তিনি স্থানীয় জনপ্রতিনিধি সহ সকল বেসরকারী উন্নয়ন সংস্থা( এনজিও) প্রতিনিধিদের স্বাস্থ্য কার্যক্রমে আরও জনবান্ধব হওয়ার আহবান জানান।

অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, শিক্ষাবিদ প্রফেসর আবু নসর, কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার এসএম রোকনুজ্জামান, উপজেলা আইসিটি’র সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক মুজিবর রহমান, মাস্টার অনুপ কুমার ঘোষ, মাস্টার উত্তম কুমার পাল সহ দি স্যালভেশন আর্মী’র কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষকমন্ডলী, সূধি ও শিক্ষার্থীবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নে গাছের চারা বিতরণ ও রোপনবিস্তারিত পড়ুন

ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া

৩১ আগস্ট কলারোয়ায় ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের চেয়ারম্যানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কোঠাবাড়ি-রায়টাসহ চার ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম বেত্রবতী নদীরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়