শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় জা’য়ের হাতে জা খুনের ঘটনায় থানায় মামলা

কলারোয়ায় পারিবারিক বিরোধে জা (ভাসুরের স্ত্রী) ও ভাসুরের ছেলের কুড়ালের কোপে আরেক জা আনোয়ার হোসেনের স্ত্রী ছকিনা খাতুনের (৩৫) হত্যার ঘটনায় ৪ জনসহ অজ্ঞাত ২/৩ জনের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে।

নিহতের ভাই ফারুক হোসেন বাদী হয়ে বুধবার (১৯ আগস্ট) রাতে এ মামলা দায়ের করেন। মামলা নং-১৭, তারিখ ১৯/০৮/২০।

দায়েরকৃত মামলার ৩ জন আসামিকে পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলো নিহতের বড় জা মর্জিনা খাতুন (৩৭), নিহতের ভাসুর তথা ঘাতক বড় জা’র স্বামী ইমানুর রহমান ঝন্টু (৪৫) ও ঘাতকের পুত্র জাহিদ হাসান (১৩)।
অপর আসামি ঘাতক বড় জা’র মেয়ে আহত সোনিয়া খাতুন (১৭) পুলিশ হেফাজতে কলারোয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হত্যার ঘটনাটি ঘটে বুধবার (১৯ আগস্ট) বেলা ২টার দিকে উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামের বৈদ্য পাড়া এলাকায়।

মামলার বিবরনীতে জানা যায়, বুধবার (১৯ আগস্ট) বেলা ২টার দিকে নিহত ছকিনার সাথে তার বড় জা ঘাতক মর্জিনার ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। বিরোধের একপর্যায়ে মর্জিনা ঘরে থাকা ধারালো দা দিয়ে ছকিনাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। আর সেসময় মর্জিনার ছেলে জাহিদ হাসান এসেও কোপাতে থাকায় মারাত্মক জখম হয়ে ঘটনাস্থলেই ছকিনা মৃত্যবরণ করেন। এসময় নিহত ছকিনাকে রক্ষা করতে যেয়ে তার মেয়ে রাজিয়া লাবনী (১৫) আহতে হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস জানান, বুধবার রাতে নিহতের ভাই বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে এজাহারভূক্ত ৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বৃহস্পতিবার (২০ আগস্ট) সাতক্ষীরার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব