মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় দিনের বেলায় মোটরসাইকেল চুরি

কলারোয়ায় একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে উপজেলার কাজিরহাট বাজারের ভাই ভাই মার্কেটের সামনে থেকে এ চুরির ঘটনা ঘটে বলে জানা গেছে।

এ ব্যাপারে কলারোয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি নম্বর-৭৭৩,তারিখ-২০/০৮/২০২০) করেছেন চুরি যাওয়া মোটরসাইকেলটির মালিক সাতক্ষীরা সদরের পলাশপোলের কামরুল ইসলামের পুত্র জাহিদুল ইসলাম (৩৫)।

ঘটনার সূত্রে জানা গেছে, জাহিদুল ইসলাম নবজীবনের ফিল্ড অফিসার। এদিন বিকেল ৪টার দিকে অফিশিয়াল কাজে তিনি কলারোয়া উপজেলার কাজিরহাট বাজারের ভাই ভাই মার্কেট এর সামনে প্যাশান প্রো মোটরসাইকেলটি রেখে ভেতরে প্রবেশ করেন। কাজ মিটিয়ে কিছুক্ষণের মধ্যে বাইরে এসে দেখেন তার মোটরসাইকেলটি নাই, চুরি হয়ে গেছে।

চুরি যাওয়া প্যাশান প্রো ১০০ সিসির মোটরসাইকেলটির নাম্বার সাতক্ষীরা-হ-১৫- ৬৬৭৯। ইঞ্জিন নাম্বার-০৩০০৬৭, চেসিস নম্বর-০১২৫৭। গাড়ির রং কালো-লাল।

চুরি হওয়া মোটরসাইকেলের মালিক জাহিদুল ইসলাম বলেন, ‘যদি কোন সহৃদয়বান ব্যক্তি এই গাড়িটির সন্ধান পান তাহলে মোবাইল- ০১৮১১-৬৫৫১৫১ ও ০১৮২৮-৭৪০৯৯৫, এই নাম্বারে যোগাযোগ করার জন্য সবিনয় অনুরোধ করছি।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু