শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় পৃথক অভিযানে ১২০ পিচ ইয়াবাসহ ১ জন ও ৪ নিয়মিত মামলার আসামী গ্রেপ্তার

কলারোয়া থানা পুলিশ মাদক বিরোধী ও বিশেষ অভিযান চালিয়ে ১২০ পিচ ইয়াবা ১ জন ও নিয়মিত মামলায় চার জন সহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে।
সোমবার (৮ই মার্চ) সন্ধ্যার পর ও রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পৃথক অভিযান চালিয়ে সোমবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার রামকৃষ্ণপুর যাত্রী ছাউনির পাশে আক্তারুলের বাড়ির সামনে থেকে ১২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ উত্তর সোনাবাড়িয়া গ্রামের মৃত মিয়ারাজ মোল্যার ছেলে মেহরাব হোসেন জনি (৩৪)কে গ্রেপ্তার করে।
একই রাতে বিশেষ অভিযানে নিয়মিত মামলার আসামী খোর্দ্দ বাটরা গ্রামের আরশাদ গাজীর ছেলে আব্দুর রহিম গাজী (৩৫), সরসকাটি ক্ষেত্রপাড়া গ্রামের মৃত কাদের গাজীর ছেলে গোলাম মোস্তফা গাজী (৪৯), একই গ্রামের মৃত মোজাম গাজীর ছেলে মমিন গাজী (৪৮) ও
চান্দা গ্রামের রমজান আলীর ছেলে মজনু রহমান (৩২) কে নিজ নিজ বাড়ি থাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামীদের আলামতসহ মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সাংবাদিকদের সঙ্গে শফিউল আলম শফির মতবিনিময়

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নকে আধুনিকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে কলারোয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৭বিস্তারিত পড়ুন

  • কলারোয়া পাইলট হাইস্কুল ও গার্লস হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়ার বিভিন্ন সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় পাটগুদামে আগুন, পুড়লো ৬৫লাখ টাকার পাট
  • কলারোয়ার সাবেক পৌর মেয়র আখতারুলের বিরুদ্ধে ইটভাটা দখলের অভিযোগ মিথ্যা ও বানোয়াট
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক
  • কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী
  • কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান
  • রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা
  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • ২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ