শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় প্রীতি ক্রিকেট ম্যাচে বেনাপোলকে হারিয়েছে স্বাগতিকরা

কলারোয়ায় প্রীতি ক্রিকেট ম্যাচে বেনাপোল ক্রিকেট একাডেমীকে ৫ উইকেটে হারিয়ে জয়লাভ করে কলারোয়া ক্রিকেট একাডেমি।

রবিবার (১১অক্টোবর) সকালে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বেনাপোল। নির্ধারিত ৩০ ওভারের খেলায় ২৭ ওভার ৪বলে সবকটি উইকেট হারিয়ে ১৫৩রান করতে সক্ষম হয়। দলের পক্ষে রনি ৫৫বলে ৮১রান ও সপ্নিল ২৮বলে ১৭রান করেন।

বোলিংয়ে কলারোয়া ক্রিকেট একাডেমির জাহাঙ্গীর ৬ ওভারে ২৫রান দিয়ে ৬উইকেট ও শাহআলম ৬ ওভারে ১৪রান দিয়ে ১টা মেডেন সহ ১টি উইকেট লাভ করেন।

কলারোয়া ক্রিকেট একাডেমী ১৫৪রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ১৬ ওভার ২বল খেলে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রানের টার্গেট পৌছাতে সক্ষম হয়।

দলের পক্ষে তপু অপরাজিত ৩৮বলে ৫৯রান করেন। আকতার ৩৮বলে ২৪রান করেন ও রনি ১৮বলে ২০রান করেন।

বোলিংয়ে বেনাপোলের পক্ষে রতন ৪ ওভারে ২৬রান দিয়ে ১উইকেট এবং মুস্তাকিন ৩ ওভারে ২৯রান দিয়ে ১টি উইকেট লাভ করে।

ম্যাচটি পরিচালনা করেন রায়হান ও সাকিব

সোমবার (১২অক্টোবর) সকালে পাটকেল ঘাটার শুভাষিনী ক্রিকেট একাডেমী জুনিয়র বনাম কলারোয়া ক্রিকেট একাডেমী জুনিয়র পরস্পর মোকাবেলা করবে।

দুপুরে পাটকেল ঘাটার শুভাষিনী ক্রিকেট একাডেমী সিনিয়র বনাম কলারোয়া ক্রিকেট একাডেমী সিনিয়র পরস্পর মোকাবেলা করবে বলে আয়োজক নাজমুল হাসনাইন মিলন জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব