শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় প্রীতি ক্রিকেট ম্যাচে স্বাগতিকদের হারিয়ে শ্যামনগরের জয়

কলারোয়ায় প্রীতি ক্রিকেট ম্যাচে কলারোয়া ক্রিকেট একাডেমিকে ৬ উইকেট হারিয়ে জয়লাভ করেছে শ্যামনগরের হরিনগর অনির্বান ক্লাব৷

বুধবার (১১ নভেম্বর) সকালে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় কলারোয়া ক্রিকেট একাডেমি। নির্ধারিত ৩৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩২ রান করতে সক্ষম হয় তারা।
দলের পক্ষে সাজিদুল করিম তপু ৬১ বলে ৭৬ রান (অপরাজিত), শাহ আলম (অপরাজিত) ১৮বলে ৩৪ রান ও আক্তার ২২ বলে ২৪ রান করেন।
বোলিংয়ে শ্যামনগরের পক্ষে মোতালেব ৫ ওভারে ২৪ রান দিয়ে ২ উইকেট ও আছাদ, রাজু, খোকন, বাপ্পি ১টি করে উইকেট লাভ করেন।

২৩৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শ্যামগনর ৩২ ওভার ৪ বল খেলে ৪টি উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছায়।

ফলে শ্যামনগরের হরিনগর অনির্বান ক্লাব ৬ উইকেটে জয় পায়।

দলের পক্ষে খোকন ৪০ বলে ৬০ রান অপরাজিত, আসিফ ৬২বলে ৫৭ অপরাজিত ও মোতালেব ৪২বলে ৫৩ রান করেন।
বোলিংয়ে কলারোয়ার পক্ষে শাওন, শাহ আলম, ও মুরাদ ১টি করে উইকেট লাভ করেন।

ম্যাচটি পরিচালনা করেন জাহাঙ্গীর হোসেন ও তুষার।

স্কোরারের দায়িত্ব পালন করেন গৌতম দাশ।

খেলাটি উপভোগ করেন ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের ক্রীড়া সম্পাদক রেজাউল করিম লাভলু, কলারোয়া ক্রিকেট একাডেমির পরিচালক নাজমুল হাসনাইন মিলন, সাতক্ষীরা নবারুণ গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক মালেক গাজী প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব