রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় প্রেমিকের হাত ধরে দুই সন্তানের জননী প্রেমিকা উধাও!

পরকিয়া প্রেমিকের হাত ধরে অজানার উদ্দেশ্যে পারি জমিয়েছে প্রেমিকা দুই সন্তানের জননী।

সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের কলাটুপি গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জান গেছে, কলাটুপি গ্রামের কবিরুল ইসলামের স্ত্রী দুই সন্তানের জননী নাসরিন (২৫) এর সাথে একই গ্রামের মৃত হায়াত আলীর ছেলে প্রেমিক সাদ্দামের (৩০) দীর্ঘদিনের মন দেয়া-নেয়া চলছিলো।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সাদ্দামের সাথে অজানা উদ্দেশ্যে উধাও হয় নাসরিন। নাসরিনের মিতু (৮) ও রিতু (১২) দুই কন্যা সন্তান রয়েছে। প্রেমিকা সাথে চলে যাওয়ার সময় নাসরিন তার ছোট মেয়েকে সাথে নিয়ে গেছেন বলে জানা গেছে।

নাসরিনের শশুর হেলাল সরদার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুশোডাঙ্গা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মফিজ উদ্দীন মুফতি জানান, ‘ঘটনাটি আমিও শুনেছি। তবে কেউ অভিযোগ করেন নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।’

কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলামুল আলম আসলাম জানান, ‘বিষয়টি আমি শুনেছি।’

এদিকে, প্রেমিক-প্রেমিকা যুগল যশোরের মেঘলায় গ্রামে তাদের এক আত্মীয়ের বাসায় আশ্রয় নিয়েছেন বলে প্রাথমিকভাবে একাধিক সূত্রে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা