বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ফটো কনটেস্ট প্রতিযোগিদের মধ্যে ক্রেস্ট ও সনদ প্রদান

কলারোয়ায় বেঙ্গল টাইগার মুক্ত স্কাউট গ্রুপের উদোগে মাস ব্যাপী বৃক্ষরোপন অভিযান ও ফটো কনটেস্ট এর প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (১২নভেম্বর) সকাল ১০টার দিকে কলারোয়া পাবলিক ইনস্টিটিউট চত্বরে স্কাউট প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণের লক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বেঙ্গল টাইগার মুক্ত স্কাউট’র সভাপতি ইউনুচ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন-উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, সাতক্ষীরা জেলা স্বাউটের কোষাধ্যক্ষ শিক্ষক আজাহারুল ইসলাম, কলারোয়া উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক শিক্ষক রুহুল আমিন, সিংগা বিএসএইচ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেক শেখ শহিদুল ইসলাম, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শেখ কামাল রেজা, শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের প্রভাষক রফিকুল ইসলাম, শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের প্রভাষক বিএম ফিরোজ, কলারোয়া প্রেস ক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, মিনিষ্টার পার্ক এর ম্যানেজার আশরাফুজ্জামান সোহাগ, বিশিষ্ট ব্যবসায়ী লক্ষণ বিশ্বাস প্রমুখ।

আলোচনা সভা শেষে উপজেলার কাব, স্কাউট ও রোভার শাখা থেকে ৪৪জন প্রতিযোগিদের মধ্যে ৩৬জন প্রতিযোগিকে ১ম,২য়,৩য় ও শ্রেষ্ঠ অংশগ্রহনকারী প্রতিষ্ঠান নির্বাচন করা হয়। এই ৩৬জন প্রতিযোগিদের মধ্যে ক্রেষ্ট ও সনদ পত্র প্রদান করেন অতিথিবৃন্দ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বেঙ্গল টাইগার মুক্ত স্কাউট’র সাধারণ সম্পাদক স্কাউটার মিজানুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা