বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ‘বেঙ্গল টাইগার মুক্ত স্কাউট গ্রুপের’ উদ্যোগে পুরস্কার বিতরণ অনুষ্ঠান

কলারোয়ায় বেঙ্গল টাইগার মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাস ব্যাপী “বৃক্ষেরাপন অভিযান ও ফটো কনটেষ্ট” প্রতিযোগীতা শেষে শুক্রবার(১২ নভেম্বর) সকাল ১০ টায় পাবলিক ইনস্টিটিউট(কপাই) চত্বরে ওই পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বেঙ্গল টাইগার মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি প্রধান শিক্ষক ইউনুছ আলী। স্কাউট গ্রুপের সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজানের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটস’র সাধারন সম্পাদক প্রধান শিক্ষক রুহুল আমিন, কপাই সভাপতি সহিদুল ইসলাম, সাধারন সম্পাদক ও প্রতিযোগীতার বিচারক এ্যাডঃ শেখ কামাল রেজা, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রেসক্লাব সভাপতি শিক্ষক দীপক শেঠ, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, স্কাউট’র কর্মকর্তা শিক্ষক শফিকুল ইসলাম, মাস্টার শফিকুল ইমলাম, সমাজ সেবক আশরাফুজ্জামান, শাহিনা নাছরিন, শিক্ষিকা মর্জিনা খাতুন, মাস্টার অনুপ কুমার ঘোষ, মারুফা স্মৃতি, সিরাজুল ইসলাম, সাংবাদিক সরদার জিল্লুর রহমান, জাহাঙ্গীর আলম লিটন, জুলফিকার আলীসহ স্কাউটস’র সদস্যবৃন্দ।

অনুষ্ঠান শেষে প্রতিযোগীতায় অংশগ্রহনকারী কাব স্কাউটস, স্কাউট শাখা ও রোভার স্কাউটে সাফল্য অর্জনকারি ছাত্র-ছাত্রীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান