রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ফেনসিডিলসহ দুই যুবক আটক

কলারোয়ার সরসকাটি ফাঁড়ির পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৭২ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছে।

আটককৃতরা হলো- সাতক্ষীরা সদরের পায়রাডাঙ্গা এলাকার লুৎফর সরদারের ছেলে শরিফুল ইসলাম ঢালী (২৬) ও যশোরের বারান্দীপাড়া বটতলা এলাকার শেখহাটি গ্রামের গোলাম মোস্তফা বিশ্বাসের ছেলে জুয়েল বিশ্বাস (৩৩)।

রবিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে সরসকাটি বাজার মহেন্দ্র স্ট্যান্ড থেকে পুলিশ তাদের আটক করে।

সরসকাটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ তৌফিক আহম্মেদ টিপু জানান, তার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে সরসকাটি বাজারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। মহেন্দ্র স্ট্যান্ড চৌরাস্তা মোড় থেকে পুলিশের উপস্থিত টের পেয়ে মোটরসাইকেলসহ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে শরিফুল ও জুয়েলকে ৭২বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।
রবিবার রাতেই তাদের কলারোয়া থানায় সোপর্দ করা হয়।
এবিষয়ে কলারোয়া থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

তিনি আরো জানান, মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের ধরার চেষ্টা চালাচ্ছি।

 

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার

শিক্ষা ক্ষেত্রে মায়ের ভূমিকা ও অবদান যেকোন শিক্ষকের চেয়ে অপরিসীম। শিশু শিক্ষাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন