বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী

কলারোয়ায় বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানে গাইলেন নকুল কুমার বিশ্বাস

সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও স্বাধীনতা দিবস বর্নিল আয়োজনে পালিত হয়েছে।

বুধবার (৩০ মার্চ) বিকাল থেকে নানা আয়োজনের মধ্য দিয়ে কলারোয়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে দেশ বরেণ্য গায়ক নকুল কুমার বিশ্বাস তাঁর দল নিয়ে গান ও গানাটিকা পরিবেশন করেন।
এর পাশাপাশি কুষ্টিয়ার লালন একাডেমি ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের শিল্পীরা তাদের সুরেলা কন্ঠে গান গেয়ে দর্শক ও বিনোদন পিপাসুদের বিনোদন দেন মধ্যরাত পর্যন্ত।

বিকেল থেকেই শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, চলে গভীর রাত পর্যন্ত। মঞ্চ সাজানো হয় বর্ণিল সাজে। বাহারি রং আর ডিজিটাল পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত বিপুল সংখ্যক দর্শক-শ্রোতা।

সামগ্রিক আয়োজনে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ুন কবির, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী, থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আ.লীগ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব