সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বেত্রবতী নদী থেকে ষাটোর্দ্ধ ব্যক্তির লাশ উদ্ধার

কলারোয়ায় বেত্রবতী নদী থেকে ষাটোর্দ্ধ এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার ১০নং কুশোডাঙ্গা ইউনিয়নের শাকদাহ বেত্রবতী নদী তথা বেতনা নদীর স্লুইজ গেট সংলগ্ন পানি থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার হয়।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত ওসি হারান চন্দ্র পাল জানান, ‘শনিবার সকালে শাকদাহ বাজার স্লুইজ গেট সংলগ্ন এলাকায় বেত্রবতী নদীর পানিতে অজ্ঞাত এক ব্যক্তির লাশ ভাসতে দেখতে পান স্থানীয় কয়েকজন। সংবাদ পেয়ে সকাল ৯টার দিকে তাঁর নেতৃত্বে থানা পুলিশ ও খোরদো ফাঁড়ির পুলিশ লাশটি উদ্ধার করে। প্রাথমিকভাবে লাশটি পার্শ্ববর্তী যশোর জেলার মনিরামপুর উপজেলার বাজিয়াডাঙ্গা গ্রামের রশিক কুমার বিটের ছেলে ষাটোর্দ্ধ বয়সী প্রদিপ কুমার বলে জানা গেছে।’

তিঁনি আরো বলেন, ‘মৃত ব্যক্তির শরীরে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। তবে পানি থেকে লাশ তোলার সময় শরীরের কয়েক স্থানে চামড়া ছিলে বা উঠে যায়।’

ভারপ্রাপ্ত ওসি হারান বলেন, ‘এ ঘটনায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা